আন্তর্জাতিক

California: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫

গুরুতর আহত অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ।

Truth of Bengal: বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক। ক্যালিফোর্নিয়ার লিমোর নাভাল বিমানঘাঁটির কাছে ভেঙে পড়ল মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে প্যারাশুটের সাহায্যে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ। মার্কিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আমেরিকার নৌবাহিনীর মালিকানাধীন (California)।

আরও পড়ুন: Sourav Ganguly: ওভাল টেস্টের আগে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসায় সৌরভ

দুর্ঘটনার পরে মুহূর্তে ঘটনাস্থল থেকে ভাইরাল হয় একাধিক ছবি ও ভিডিও। যেখানে দেখা যায়, দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলছে বিমানটি, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বিস্ফোরণের মাত্র কয়েক সেকেন্ড আগে পাইলট বেরিয়ে আসায়, প্রাণে বেঁচে যান তিনি। কি কারণে বিমানটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, মাত্র সপ্তাহ খানেক আগেই যুদ্ধবিমান দুর্ঘটনায় ঘটেছিল ইতালিতে। রাস্তায় ভেঙে পড়েছিল যুদ্ধবিমানটি। তাতে মৃত্যু হয় দু’জনের (California)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তারও আগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে এফ-৭ যুদ্ধবিমান ভেঙে পড়ে একটি স্কুলের উপর, প্রাণ হারায় ৩১ জন। যাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। শুধু তাই নয় আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৮১ জন যাত্রী ও বিমানকর্মীর। এই পরপর দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিশ্বব্যাপী। প্রযুক্তি উন্নত হলেও, যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী উড়ান সব ক্ষেত্রেই ক্রমবর্ধমান দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বিমান চলাচল ও প্রতিরক্ষা দফতরগুলিতে। বিশেষজ্ঞদের মতে, তদন্তে নেমে প্রতিটি ঘটনায় দ্রুত কারণ চিহ্নিত করা না গেলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না (California)।

Related Articles