Road Accident: মতিগঞ্জ মোড়ে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই
Toto and motorbike collide head-on at Matiganj Mor on Thursday morning, injuring both driver and rider.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: বৃহস্পতিবার সকালে শান্তিপুরের মতিগঞ্জ মোড় এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর পথদুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি টোটো ও একটি মোটরবাইক(Road Accident)। সংঘর্ষের পর উল্টে যায় টোটোটি এবং রাস্তার মাঝখানে লুটিয়ে পড়ে বাইক ও বাইক আরোহী।
[আরও পড়ুনঃ Sourav Ganguly: ওভাল টেস্টের আগে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসায় সৌরভ]
এই দুর্ঘটনায় টোটো চালক ও বাইক আরোহী— উভয়ই কিছুটা জখম হন(Road Accident)। স্থানীয় পথচারীরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। আহতদের প্রয়োজনে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে(Road Accident)। পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।






