খেলা

Sourav Ganguly: ওভাল টেস্টের আগে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসায় সৌরভ

খানেই শেষ নয়, কালেক্টিভ ব্যাটিংয়ের পাশাপাশি ইন্ডিভিজুয়াল ব্যাটিংয়েরও প্রশংসা করেন মহারাজ।

Truth of Bengal: ওভাল টেস্টে নামার আগে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগের ভুয়সী প্রশংসা করলেন দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ( Sourav Ganguly) সকলকেই দরাজ সার্টিফিকেট দিলেন দাদা। তিনি দাবি করেন যে বহুদিন পর বিদেশের মাটিতে দলগতভাবে ভারত এমন দাপুটে ব্যাটিং করছে। এখানেই শেষ নয়, কালেক্টিভ ব্যাটিংয়ের পাশাপাশি ইন্ডিভিজুয়াল ব্যাটিংয়েরও প্রশংসা করেন মহারাজ। গিল-রাহুল থেকে শুরু করে পান্থ-জাদেজা, সকলেরই ব্যাটিংয়ে বেশ মুগ্ধ হয়েছেন তিনি।

[আরও পড়ুনঃ Bengali Jatra: যাত্রাপালা এবং তার মুকুটহীন সম্রাট ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়]

আর কিছুক্ষণ পরই ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবে শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ফলাফল ১-২। ভারতের দখলে গেছে একটি টেস্ট এবং দুটি গেছে ইংল্যান্ডের ঝুলিতে। ম্যানচেস্টার টেস্ট শেষ হয়েছে অমীমাংসিতভাবে। চাপের মুখে শুরুর দিকে অসাধারণ ইনিংস খেলেছেন অধিনায়ক শুভমান গিল ও তারকা ক্রিকেটার কেএল রাহুল। তাঁরা আউট হওয়ার পর ম্যাচ বাঁচানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের বিধ্বংসী বোলিং আক্রমণের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকেন দুজনে এবং দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান।( Sourav Ganguly)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

যেভাবে ব্যাটিং বিভাগ গোটা সিরিজজুড়ে পারফর্ম করেছে, তা দেখে বেশ মুগ্ধ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই সভাপতি, ওভালে মহাযুদ্ধের আগে, এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। দাদা বলেন, “আমি দলগতভাবে ব্যাটিং এফোর্টের কথা বলছি। দেখুন চারটে টেস্টেই সকলে মিলে রান করেছে। চারটে শতরান রয়েছে শুভমানের এবং সাতশোর বেশি রান করেছে। রাহুল ৫০০। ঋষভ পান্থও পাঁচশোর কাছাকাছি রান করেছে। জাদেজা সাড়ে চারশো। যশস্বীর ব্যাট থেকেও একটা সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান এসেছে। বহুদিন পর এমন দাপটের সঙ্গে বিদেশের মাঠে ব্যাট করছে ভারত।”. ( Sourav Ganguly)

এরপরই তরুণ দলের প্রশংসা শোনা যায় মহারাজের মুখে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ওভালে ভারতের জেতার সম্ভাবনা রয়েছে। তবে ভালো বোলিং করতে হবে। আমাদের ব্যাটিং দারুণ হচ্ছে। বোলিং একটু ভালো করতে হবে। এটা একটা নতুন দল। অধিনায়কও নতুন। সুতরাং ওদের একটু সময়ের দরকার। তাছাড়া ইংল্যান্ড ভালো খেলছে।” এবার দেখার বিষয় যে অন্তিম টেস্টে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। কি হয় ফলাফল, সেটাই এখন দেখার। তবে কেউ যে কাউকে একটুও জমি ছাড়বে না, তা বেশ স্পষ্ট।

Related Articles