আন্তর্জাতিক

Biden’s War: “আমি থাকলে হতো না” রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প

Trump claims the Russia–Ukraine conflict began due to Biden’s failures. Insists it “wouldn’t have happened” if he were president.

Truth Of Bengal: আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের নজর থাকবে আসন্ন পুতিন ও ট্রাম্প বৈঠকের উপর(Biden’s War)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যেভাবে উঠে-পড়ে লেগেছে আমেরিকা, তাতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দাবি করেন যে বাইডেন প্রশাসনের ব্যর্থতার জন্যই দুই দেশের যুদ্ধ লেগেছে।

[আরও পড়ুনঃ Ruinous Empathy: সহকর্মীর মন খারাপ হওয়ার ভয়ে সত্য গোপন? বিপদ সম্পর্কে সতর্ক করলেন বিশেষজ্ঞ]

বুধবার সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার জন্য দায়ী বাইডেন প্রশাসনের ব্যর্থতা। কিন্তু আমি কাজ করি না বাইডেনের মতো(Biden’s War)। এই যুদ্ধই শুরু হতো না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম তখন।” এরপর মার্কিন প্রেসিডেন্ট জানান কয়েকমাসের মধ্যে তিনি কতগুলি যুদ্ধ বন্ধ করেছেন। এর সঙ্গে এটাও দাবি করেন যে আমেরিকা ইরানকে রুখেছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ট্রাম্প বলেন, “এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না যদি আমরা মানুষের জীবন বাঁচাতে পারি। পাঁচটি যুদ্ধ বন্ধ করিয়েছি আমি গত ছয় মাসে(Biden’s War)। এখানেই শেষ নয়, ইরানের যে পারমাণবিক কার্যকলাপ, সেটাও আমরা বন্ধ করেছি।” যদিও ওয়াকিবহাল মহল এর মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছে। তাদের বক্তব্য, আরো বড় কিছু পরিকল্পনা করছেন ট্রাম্প, যা আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল যখন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পা ফেলতে চলেছে এই যুদ্ধ। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হতেই জোরদারভাবে ময়দানে নেমেছে এই সংঘাত রোখার জন্য। এমনকি, রাশিয়া থেকে তেল কিনে তাদের যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার জন্য ভারতকেও কঠিন শাস্তি দিয়েছে তারা শুল্কের হাড় দ্বিগুণ করে। এবার দেখার বিষয় যে শুক্রবারের বৈঠকের পর কোনো সমাধান হয় কিনা। কি হতে চলেছে, সেটাই এখন দেখার।