Truth of Bengal: ৪০ কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার হলেন নেটপ্রভাবী ও উদ্যোগপতি সন্দীপা বির্ক। সমাজমাধ্যমে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। নিজেকে অভিনেত্রী ও কসমেটোলজিস্ট বলে দাবি করা সন্দীপাকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, প্রসাধনী দ্রব্য বিক্রির নামে প্রতারণার জাল বিস্তার করেছিলেন সন্দীপা (Sandeepa Birk)।
আরও পড়ুনঃ Biden’s War: “আমি থাকলে হতো না” রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প
তাঁর সংস্থার ওয়েবসাইটে যে সব প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপন দিতেন এবং যেগুলি বিক্রি করতেন, সেগুলি এফডিএ স্বীকৃত বলে দাবি করতেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে পুরো বিষয়টিই ভুয়ো। তাঁর সংস্থা হাইবুকেয়ার ডট কম ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া হত। দাবি করা হত, সেগুলি এফডিএ স্বীকৃত। কিন্তু তদন্তে জানা যায়, ওই পণ্যের কোনও অস্তিত্ব নেই। ওয়েবসাইটের কোনও রেজিস্ট্রেশনও ছিল না। এমনকি যে সংস্থার নাম ব্যবহার করা হয়েছিল, তারও কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি (Sandeepa Birk)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
পঞ্জাবের মোহালিতে সন্দীপার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু হয়। অভিযোগ— প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার। সেই মামলার ভিত্তিতেই ইডি গত মঙ্গলবার ও বুধবার দিল্লি এবং মুম্বইয়ের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক প্রতারণার মাধ্যমে বিপুল সম্পত্তি বাড়িয়েছেন সন্দীপা। তল্লাশি অভিযানে ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে। সেই নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে। নেটপ্রভাবীকে জিজ্ঞাসাবাদ চলছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Sandeepa Birk)।




