আন্তর্জাতিক

Trump-Putin Meeting: ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, বুদাপেস্টের আলোচনা ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড়!

স্বাভাবিকভাবেই, এর সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা আবারও দুর্বল হয়ে গেল।

Truth of Bengal: বুদাপেস্টে বৈঠক হওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। কিন্তু এখন তা হওয়ার সম্ভাবনা নেই। এমনটাই জানিয়ে দেওয়া হল মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে। যদিও কি কারনে স্থগিত রাখা হলো, তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই, এর সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা আবারও দুর্বল হয়ে গেল। তবে গোটা বিষয়টি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে।

একাধিক সংবাদসংস্থার প্রতিবেদন মারফত জানা গিয়েছে যে মঙ্গলবার ফোনে কথা হয়েছে মার্কো রুবিও ও সের্গেই লাভরভের মধ্যে এবং তারপরই ঘটনাটি ঘটে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা প্রসঙ্গে জানান। তবে এর সঙ্গে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে নিজেদের অবস্থান বদলাবে না রাশিয়া। যদিও কিছু সংবাদমাধ্যম অবশ্য জানাচ্ছে যে গত শুক্রবার ট্রাম্প জেলেনস্কিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন টোমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার, যার জন্য ক্ষুব্ধ হয়েছিলেন পুতিন।

তবে অন্যদিকে পোল্যান্ডের তরফ থেকেও পুতিনকে সতর্ক করা হয় যেন তিনি তাদের আকাশসীমা না ব্যবহার করেন। শুধু তাই নয়, এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে যদি তা করেন রুশ প্রেসিডেন্ট, তাহলে তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি এই হুঁশিয়ারি দিয়েছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে ঠিক কোন কারণে বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর প্রভাব রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি যুদ্ধে পড়ে কিনা, সেদিকেও চোখ থাকবে গোটা বিশ্বের।

Related Articles