আন্তর্জাতিক

Bangladesh Security: ‘পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে’- মন্তব্য মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর

স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন, ৫ অগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই এখনও পর্যন্ত। পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।

Truth of Bengal: বুধবার সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন, ৫ অগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই এখনও পর্যন্ত। পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলার বাহিনীও নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি বলেন, রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না (Bangladesh Security)।

আরও পড়ুন: Mohun Bagan: ডুরান্ডে মহামেডানকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করতে মরিয়া মোহনবাগান

আগামী কয়েকদিনের জন্য বিশেষ নিরাপত্তা বাড়ানো হয়েছে। অগস্ট ঘিরে আতঙ্ক রয়েছে, রয়েছে চাপা উত্তেজনাও। অগস্টের পালাবদলের ১ বছর পূর্ণ হতে চলেছে। বর্তমান পরিস্থিতে দাঁড়িয়েও একাধিক কর্মসূচি নিচ্ছে বিভিন্ন দলগুলি। বিভিন্ন জায়গায়, সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট বসানো থাকছে। বিরোধী দলগুলি তারা বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে দেশের অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। দেশের মানুষ সমস্যায় পড়ছে। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে (Bangladesh Security)।

Truth of Bengal: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই বর্ষপূর্তির নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’।  বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। গত বছর ৫ অগস্ট অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। এক সময় শেখ হাসিনা দেশ চালিয়েছিলেন, সেই হাসিনার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতি, অত্যাচারের অভিযোগ। ২০২৪-য়ে সাধারণ নির্বাচন হয়, আর সেই নির্বাচন বয়কট করে বিএনপি। তারপর থেকে তুমুল অশান্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ (Bangladesh Security)।

Related Articles