আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: উত্তর সুমি অঞ্চলের এক রেল স্টেশনে ড্রোন হামলা রাশিয়ার

জানা গিয়েছে যে ড্রোনটি এসে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা, মানুষ ভর্তি, একটি ট্রেনের উপর।

Truth Of Bengal:  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধতে কি আদৌ বিরতি লাগবে? সম্প্রতি যেভাবে দুই দেশ একে অপরের গড়ে হামলা চালাচ্ছে, তাতে অন্তত এমনটা মনে হচ্ছে না। শনিবার ফের দেখা মিলল হামলা পর্বের। কী ঘটনা এবার? রাশিয়ার তরফ থেকে চালানো হলো ড্রোন হামলা ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে। এই আক্রমণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হামলার তীব্র নিন্দা করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির তরফ থেকে।(Russia Ukraine Conflict)

জানা গিয়েছে যে ড্রোনটি এসে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা, মানুষ ভর্তি, একটি ট্রেনের উপর। এরপরই আগুন ধরে এবং এর জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অনেকজনের। এই পর্যন্ত মোট ৩০ জন না ফেরার দেশে চলে গিয়েছে বলে খবর। এই সংক্রান্ত একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জেলেনস্কি, যাতে দেখা যাচ্ছে ট্রেনটি ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং চারপাশ ধোঁয়ায় ঢাকা ও চারিদিকে আগুন জ্বলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “বেশ নিন্দাজনক। সেখানে পৌঁছেছে জররি পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই। আহতের সংখ্যা অনেক। এই পর্যন্ত খবর পেয়েছি মোট ৩০ জন মারা গিয়েছে।”(Russia Ukraine Conflict)

প্রসঙ্গত, ৩ বছর পেরিয়ে ৪ বছরে পা ফেলতে যায় চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের একাধিক সেনার পাশাপাশি মারা গিয়েছেন বহু সাধারণ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে চেষ্টা করছেন দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর। কিন্তু এখনো পর্যন্ত তিনি সফল হয়ে ওঠেননি। এমনকি এর জন্য তিনি ভারতকে পর্যন্ত সাজা দিয়েছেন শুল্কের হার দ্বিগুণ করে। তাঁর অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত তাদের সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে। যদিও ভারত সরকারের তরফ থেকে অবস্থান স্পর্শ করে দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় যে তারা সিদ্ধান্ত দেশের চাহিদা অনুযায়ী নেবে। তবে এর মাঝেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক দারুন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভালো বন্ধু।(Russia Ukraine Conflict)