Priyanka Gandhi: সংকটে প্রিয়াঙ্কার ওয়ানড় আসন, বিজেপি নেতার অভিযোগে সমন কেরল হাইকোর্টের
অভিযোগকারী বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে অযথা ভোটারদের উপর প্রভাব ছড়ানোর অভিযোগও তোলেন এবং ভোট বাতিলের দাবি জানান
Truth Of Bengal: কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে সমন পাঠালো কেরালা হাই কোর্ট। ওয়ানড়ের উপনির্বাচনে তাঁর জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন বিজেপি নেতা নব্য হরিদাস এবং আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধী গোপন করেছেন তাঁর সম্পত্তির তথ্য(Priyanka Gandhi)। এখানেই শেষ নয়, অভিযোগকারী বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে অযথা ভোটারদের উপর প্রভাব ছড়ানোর অভিযোগও তোলেন এবং ভোট বাতিলের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতেই আদালতের তরফ থেকে সমন পাঠানো হয় সোনিয়া কন্যাকে।
আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ
গত লোকসভা নির্বাচনে, রায়বরেলি ও ওয়ানড়, দুই আসন থেকেই ভোটে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দুটিতেই তিনি জয় পান বড় ব্যবধানে। পরে ওয়ানড় আসন ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল এবং সেখান থেকে দাঁড়ান প্রিয়াঙ্কা। তিনিও বিপুল ভোটে জয়ী হন। (Priyanka Gandhi) তিনি ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে পরাজিত করেন সিপিআই প্রার্থী সত্যন মকেরিকে। যদিও হাত শিবিরের তরফ থেকে প্রথমে ঠিক করা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দাঁড় করানো হবে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে কংগ্রেস।
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
প্রিয়াঙ্কা গান্ধী জয় পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ তোলেন বিজেপি নেতা নব্য হরিদাস। কেরালা হাই কোর্ট যান তিনি এই ব্যাপারে এবং বিচারপতি কে বাবুর বেঞ্চে নিজের বক্তব্য রাখেন। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি সম্পত্তি ঘোষণা করতে গিয়ে তথ্য গোপন করেছেন। (Priyanka Gandhi) তিনি আরো জানান, কংগ্রেস নেত্রী নাকি তাঁর স্বামী রবার্ট ভঢরার কিছু সম্পত্তি ও বিনিয়োগের কথা জানাননি এবং সেক্ষেত্রে বাতিল করা উচিত উপনির্বাচন। এমন অভিযোগ শুনে আদালত প্রিয়াঙ্কাকে সমন পাঠানোর সিদ্ধান্ত নেয়। মামলার শুনানি আগস্ট মাসে।
যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, বিজেপি সস্তার রাজনীতি করছে। এবার দেখার বিষয় যে আগস্ট মাসে শুনানিতে কি রায় দেয় কেরল হাই কোর্ট। শেষ পর্যন্ত কি নিজের আসন বাঁচিয়ে রাখতে পারবেন প্রিয়াঙ্কা গান্ধী?(Priyanka Gandhi) নাকি আদালতে জয় পাবেন বিজেপি নেতা? কার পক্ষে যাবে রায়? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।






