দেশ

ওয়েনাডে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা

Priyanka leads by over 1 lakh votes in Wayanad

Truth Of Bengal: বিপুল ব্যবধানে নির্বাচিত হয়ে প্রথমবার লোকসভায় যেতে চলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রাজীবকন্যা লোকসভার উপনির্বাচনে কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভাই রাহুল গান্ধী ছেড়ে যাওয়া এই আসন থেকে এবার লোকসভায় পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা। সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার থেকেই এগিয়ে রয়েছেন তিনি।

প্রত্যেকটা রাউন্ডে তার ব্যবধান ক্রমশ বাড়ছে। একলক্ষের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী। এই ব্যবধান আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা কোন কেন্দ্রেই প্রার্থী হননি। ভাই রাহুল গান্ধী দুটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দুটিতেই নির্বাচিত হন। উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরলের ওয়েনাড দুটি কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। কেরলের আসনটি তিনি ছেড়ে দেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছিল প্রিয়াঙ্কা গান্ধীকে।

সকাল থেকে ভোট গণনা শুরু হতে প্রত্যেক রাউন্ডে বিরাট ব্যবধানে এগোতে থাকেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর এই বিপুল ব্যবধানে এগিয়ে থাকায় সেখানকার কংগ্রেস কর্মী সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। ফলাফল যত এগোচ্ছে ততই উৎসব এবং উন্মাদনা বাড়ছে। অকাল হোলি উৎসব শুরু হয়ে গিয়েছে ওয়েনাডে। এই প্রথমবার লোকসভায় পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা। যেভাবে সাধারণ মানুষ তাকে সমর্থন জানিয়েছে তাতে তিনি উচ্ছ্বসিত।

Related Articles