দেশ

Cyber Fraud: গ্লোবাল সাইবার প্রতারণা মামলায় বড় অভিযান ইডির, ৪২.৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

চিরাগ তোমার, তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তিগুলি রয়েছে।

Truth Of Bengal: গ্লোবাল সাইবার প্রতারণা মামলায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় নাগরিক চিরাগ তোমার (Cyber Fraud)। তার সঙ্গে সংশ্লিষ্ট ৪২.৮ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে জব্দ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জব্দ হওয়া এই সম্পত্তির মধ্যে দিল্লিতে অবস্থিত ১৮টি স্থাবর সম্পত্তি ও একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। চিরাগ তোমার, তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তিগুলি রয়েছে।

ইডি জানায়, মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চিরাগ তোমার Coinbase নামের একটি জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন (Cyber Fraud)। তদন্তে জানা যায়, এই নকল ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে এটি আসল ওয়েবসাইটের মতো দেখায় এবং সার্চে ওপরের দিকে আসে।

ইডি-র বিবৃতি অনুযায়ী, ব্যবহারকারীরা যখন লগইন করতে ব্যর্থ হতেন, তখন স্পুফড ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতেন। ওই নম্বরটি চিরাগ তোমারের পরিচালিত একটি কল সেন্টারের সঙ্গে সংযুক্ত ছিল। এভাবে প্রতারকরা ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করে তাদের ক্রিপ্টোকারেন্সি নিজেদের নিয়ন্ত্রিত ই-ওয়ালেটে স্থানান্তর করতেন (Cyber Fraud)।

[আরও পড়ুন: Bisk Farm: ২৫ বছরে পদার্পন, আগামী ৫ বছরে ৫ হাজার কোটি টাকা ব্যবসার লক্ষ্যমাত্রা বিস্ক ফার্ম এর]

তদন্তে আরও জানা যায়, এসব ক্রিপ্টোকারেন্সি পরে পিয়ার-টু-পিয়ার (P2P) প্ল্যাটফর্মে বিক্রি করে ভারতীয় মুদ্রায় রূপান্তর করা হতো। সেই অর্থ চিরাগ তোমার ও তাঁর পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহার করা হয়।

Related Articles