প্রযুক্তি

ফোনে ঢুকবে না কোনো ভুয়ো লিঙ্ক! ‘সুরক্ষা কবচ’ আনল এয়ারটেল

Android ব্যবহারকারীদের মধ্যে যাঁরা Google Message App ব্যবহার করেন তাঁরা এই সুবিধা পাবেন।

Truth of Bengal: সাইবার জালিয়াতি রুখতে বিশেষ উদ্যোগ নিল বেসরকারি টেলিকম সংস্থা Airtel। Google AI এর সাহায্যে স্প্যাম ও সাইবার জালিয়াতি আটকাতে Google রিচ কমিউনিকেশন সার্ভিস (RCS) মেসেজিং অ্যাপের নিরাপত্তা আরও বাড়াল এয়ারটেল। Android ব্যবহারকারীদের মধ্যে যাঁরা Google Message App ব্যবহার করেন তাঁরা এই সুবিধা পাবেন।

গ্রাহকদের ফোনে স্প্যাম মেসেজ ও ভুয়ো সন্দেহজনক লিঙ্ক আসা আটকাতে এবার Google এর সাহায্য নিয়েছে ভারতী এয়ারটেল৷ গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে Google Messaging প্ল্যাটফর্মে একটি বিশেষ সুরক্ষা বলয় যোগ করা হয়েছে ৷ যার মাধ্যমে Spam ফিল্টার করা সম্ভব ৷ অর্থাৎ কোনও স্প্যাম মেসেজ ফোনে ঢোকার আগেই তা ব্লক করবে Google AI। এয়ারটেলের ওই এআই প্রযুক্তি নির্ভর স্প্যাম ডিটেকশন টুল Google এর রিচ কমিউনিকেশন সার্ভিসের ফ্রেমওয়ার্কে যোগ করা হয়েছে।

স্প্যাম মেসেজ ব্লক করার পাশাপাশি ওই AI টুল- প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত সন্দেহজনক লিঙ্কও চিহ্নিত করতে পারবে।
এর আগে OTP প্রতারণা রুখতে এআই প্রযুক্তি নির্ভর নতুন প্রযুক্তি চালু করেছে Airtel। এবার তারা লঞ্চ করল স্প্যাম ফিল্টার প্রযুক্তি।

Related Articles