শীতে শ্যাম্পু করতে ইচ্ছা করছে না! তাহলে চুল থেকে তেল চিটচিটে কীভাবে দূর হবে?
চুলের তেল চিটচিটে ভাব দূর করার কিছু ঘরোয়া টোটকা রয়েছে।
Truth Of Bengal: প্রচণ্ড ঠান্ডায় জবুথবু গোটা বঙ্গ। বাতাসে আর্দ্রতা কমে গেছে শীতে। এদিকে দূষণের কারণে চুলের বেহাল অবস্থা। শীতে সপ্তাহে নিয়মিত শ্যাম্পু না করলেই মাথার তালু তৈলাক্ত হয়ে উঠছে। মাথা ভরতি খুশকি দেখা যাচ্ছে। বিশেষ করে রোজকার যাঁরা রাস্তায় বেরোন তাঁদের এই সমস্যা বেশি পরিমাণে দেখা যায়। চুলের তেল চিটচিটে ভাব দূর করার কিছু ঘরোয়া টোটকা রয়েছে।
আসুন দেখে নিই কীভাবে চুলে শ্যাম্পু না করেও তেল চিটচিটে ভাব দূর করা যায়
১) বেবি পাউডার বা কর্নস্টার্চ চমৎকার কাজ করে। চুলের গোড়া ও মাথার তালুতে সামান্য বেবি পাউডার ও কর্নস্টার্চ ছড়িয়ে নিন। কিছুক্ষণ পর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ে নিন।
২) মাথার তালু থেকে অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নিতে ব্লটিং পেপার ব্যবহার করবেন। চুলের সিঁথি বরাবর ব্লটিং পেপার চেপে ধরুন। অনেকটা তেল শুষে নেবে।
৩) রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান বেকিং সোডা মাথার তালুর তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মাথায় বেকিং সোডা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ে নিন।
৪) অ্যালকোহলযুক্ত ফেস টোনার মাথার তালুতে লাগান। তেল চিটচিটে ভাব দূর হবে।
৫) চুলে ও মাথার তালুতে অ্যাপেল সিডার ভিনিগার লাগান। মাথার তালুর পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও এক কাপ জলে মিশিয়ে লাগান।






