লাইফস্টাইল

সাদা চুল নিয়ে চিন্তিত? আমলকী ও কারিপাতার জাদুকরী ম্যাজিক জানেন কি?

ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স, ফাইবার ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ আমলকি চুল পেকে ধূসর হয়ে যাওয়া আটকায়।

Truth of Bengal: একটা সময় সাদা চুল মানেই মনে করা হত বার্ধক্যর ছাপ। কিন্তু এখন অনেক কমবয়সিদেরও চুল পাকছে। এর প্রধান কারণ হল অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও মানসিক উদ্বেগ। অনেকে এই সমস্যা মেটাতে দামি ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে থাকেন। কিন্তু সব সময় পার্লার বা সালোঁতে গিয়ে ব্যয়বহুল চুলের ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। বাড়িতেই ঘরোয়া উপাদানের সাহায্যে নিরাপদে চুল লম্বা, ঘন ও কালো করতে পারেন। আমলকির তেল, আমলকির গুঁড়ো আর আমলকির হেয়ার মাস্ক ব্যবহার করলে খুব সহজে অকালে চুল পাকার সমস্যা দূর হয়। ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স, ফাইবার ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ আমলকি চুল পেকে ধূসর হয়ে যাওয়া আটকায়।

এছাড়াও নারকেল তেলের সঙ্গে কারি পাতা মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে চুলে লাগান। নারকেল তেলে ভিটামিন ও অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে আর কারি পাতায় ফসফরাস, লোহা, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম থাকে। তাই কারি পাতা ও নারকেল তেলের মিশ্রণ চুলের অকালে পেকে ধূসর হয়ে যাওয়া আটকায়। এছাড়াও নারকেল তেল বা সর্ষের তেলে অল্প পরিমাণে মেহেন্দি পাতা ও মেথি দানা দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে চুলে লাগান। নিয়মিত করলে এই চুলের প্যাকের অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ মাথার তালু ও চুলের গোড়াকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। চুলের অকালে পেকে ধূসর হয়ে যাওয়া আটকায়।

Related Articles