স্বাস্থ্য

প্যানক্রিয়াসের ক্যানসার প্রতিরোধে কার্যকরী নিম, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

বিভিন্ন রকমের ক্যানসারের মধ্যে প্যানক্রিয়াসের বা অগ্ন্যাশয়ের ক্যানসার সবচেয়ে বেশি প্রাণঘাতী। দ্রুত তা শরীরে ছড়িয়ে পড়ে।

Truth of Bengal: নিম হল এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। নিমগাছের সবকিছুই দারুণ উপকারী। শরীর সুস্থ রাখতে প্রয়োজনীয়। সেই নিমেই জব্দ মারণ রোগ প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের ক্যানসার। প্রতি বছর ব্রেস্ট ক্যানসার, ফুসফুস, রক্ত, লিভারের পাশাপাশি ভারতে হুহু করে বাড়ছে প্যানক্রিয়াসের ক্যানসারের মতো মারণ রোগ। ওষুধ বা কেমোথেরাপির সাহায্যে রোগের প্রতিরোধ করার চেষ্টা হলেও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন রকমের ক্যানসারের মধ্যে প্যানক্রিয়াসের বা অগ্ন্যাশয়ের ক্যানসার সবচেয়ে বেশি প্রাণঘাতী। দ্রুত তা শরীরে ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চিরাচরিত সেই কেমোথেরাপির চেয়েও এই প্যানক্রিয়াসের ক্যানসার প্রতিরোধে বেশি পরিমাণে কার্যকরী নিম। অ্যান্টি ইনফ্লেমটরি নিমের বৈজ্ঞানিক নাম হল Azadirachta indica। বহু শতাব্দী ধরে বিভিন্ন রকমের সংক্রমণ ও ত্বকের সমস্যা প্রতিরোধে নিমের ব্যবহার হয়ে আসছে। গবেষণায় দেখা গেছে, নিমে থাকা গেডুনিন নামক কম্পাউন্ড প্যানক্রিয়াসের ক্যানসার প্রতিরোধে বেশি পরিমাণে কার্যকর। ক্যানসার সৃষ্টিকারী কোষকে নিজে থেকে বাধা দেয়। ক্যানসার যাতে শরীরের বিভিন্ন জায়গায় না ছড়িয়ে পড়ে তা প্রতিরোধ করে। গেডুনিন নামক যৌগ প্যানক্রিয়াসে ক্যানসার সৃষ্টিকারী কোষ তৈরির জন্য দায়ী সনিক হেজহগ নামক সিগনালিং পাথওয়েকে বাধা দেয়।