Winter hair care: শীতে চুল রুক্ষ ও প্রাণহীন? শ্যাম্পু করার সময় এই ভুলগুলি করছেন না তো!
শীতে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানা জরুরি।
Truth of Bengal: শীতকালে রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার কারণে চুল ক্ষতিগ্রস্ত, মলিন, প্রাণহীন অনুজ্জ্বল হয়ে পড়ে। শীতে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে চুলের আর্দ্রতা কমে যায়। তাই চুলের ধরন অনুযায়ী শীতে চুলের স্বাভাবিক পরিচর্যা করা দরকারি। শীতে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানা জরুরি।
শীতে কতবার ও কতদিন পর পর চুল ধোওয়া উচিত
শ্যাম্পু করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। শীতে চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার ওপর জোর দিতে হবে। নিয়মিত হাইড্রেটিং ফর্মুলাযুক্ত ময়েশ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুলের এসেন্সিয়াল অয়েল যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিন। শীতে চুলের ডিপ কন্ডিশনিং করা জরুরি। চুলের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে ২ বার চুলে হেয়ার মাস্ক লাগানো জরুরি। শীতে চুলের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় রাখতে নিয়মিত হালকা চুলের তেল লাগিয়ে মালিশ করা জরুরি। এতে চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর হয়। শীতের ঠান্ডা হাওয়ায় চুলের গোড়া নড়বড়ে হয়ে যায়। ডগা ফেটে যায়। তাই শীতে মাথা ঢেকে রাখুন স্কার্ফ বা উলের টুপি দিয়ে।
শীতে বেশি পরিমাণে জল ও শ্যাম্পু ব্যবহার করে চুল ধোবেন না। এতে স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়ে ভঙ্গুর হয়ে যায়। সিল্কের বালিশের ঢাকা ব্যবহার করবেন। এতে ফ্রিকশনে চুল কম ঝরবে। বেশি ব্লো ড্রাই করে চুল শুকোবেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় বেশি পরিমাণে।
শীতে কোন ধরনের চুলে কতবার শ্যাম্পু ব্যবহার করবেন
কোঁকড়ানো চুলের টেক্সচার এমন হয় যে সেবাম চুলের গোড়ায় পৌঁছোতে সময় নেয়। চুলের রুক্ষ ভাব দূর করতে সপ্তাহে একবার শ্যাম্পু ব্যবহার করলেই হবে। কন্ডিশনার লাগানো জরুরি। ১০ দিন ছাড়া ছাড়া শ্যাম্পু ব্যবহার করবেন।
কেরাটিন দিয়ে চুল রঙ করলে বা চুল সোজা করে থাকলে চুল এমনিতেই দুর্বল ও ভঙ্গুর। সালফেটমুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন সপ্তাহে ১/২ বার।
রুক্ষ ও শুষ্ক চুলে সপ্তাহে ২ বারের বেশি শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।
তৈলাক্ত চুলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন।
শীতে রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার কারণে মাথার তালুও রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। খুশকি দূর করতে হবে। মরা কোষ দূর করতে মাইল্ড স্ক্রাব ব্যবহার করবেন। মাথার তালুর স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে হালকা তেল মালিশ করুন।
শীতে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলে কী হয়
চুলের গোড়া নরম হয়ে যায়। চুলের ডগা ফেটে চৌচির হয়ে যায়। রুক্ষ প্রাণহীন অনুজ্জ্বল হয়ে যায়। রঙ করা চুল বিবর্ণ হয়ে যায়।
কম শ্যাম্পু ব্যবহার করলে কী হয়
কম শ্যাম্পু ব্যবহার করলে মাথার তালুতে ময়লা জমে। মাথার তালুতে খুশকি ও চুলকানি দেখা যায়। চুলের গোড়া নরম হয়ে যায়। চুল অকালে পড়তে শুরু করে। চুল আঠালো হয়ে যায়।






