স্বাস্থ্য

আঁধার নামলেই গ্রাস করছে অজানা আতঙ্ক ও অস্থিরতা? আপনি ‘সানসেট অ্যাংজাইটি’র শিকার নন তো?

আঁধার ঘনাতেই অনেকের মন মেজাজ যায় বিগড়ে

Truth of Bengal: সারাদিন মন মেজাজ তোফা থাকে, খুশিতে ডগমগ, কাজের এনার্জি অফুরন্ত। কিন্তু সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লেই একেবারে উল্টো ছবি। আঁধার ঘনাতেই অনেকের মন মেজাজ যায় বিগড়ে। মনে তখন গ্রাস করে অজানা আতঙ্ক, চিন্তাভাবনা। মন করে উশখুশ। অস্থিরতা গ্রাস করে মনকে। ভবিষ্যৎ কেমন হবে? সব কাজ শেষ হবে তো?, এমন সব চিন্তা তাড়িয়ে বেড়ায় মনকে। চিকিৎসার পরিভাষায় একে বলে sunset anxiety বা sundown syndrome।

কেন হয় sunset anxiety বা sundown syndrome

অতিরিক্ত দায়িত্ব, কাজ ও পারিপার্শ্বিক মানসিক চাপ, আগে থেকেই মানসিক অবসাদগ্রস্ত, জীবনে খারাপ অভিজ্ঞতা।

কী এই sunset anxiety বা sundown syndrome?

এটা হল এমন এক মানসিক অবস্থা যেখানে সন্ধ্যা নামতেই অজানা কারণে মন মেজাজ অস্থির হতে শুরু করে। অজানা অচেনা কারণে মন অবসাদগ্রস্ত, উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকে। যাঁরা আগে থেকেই মানসিক অবসাদে ভোগেন তাঁদের ক্ষেত্রে সমস্যা বেশি হয়। ডিমেনশিয়ায় আক্রান্তদের sunset anxiety বা sundown syndrome হওয়ার আশঙ্কা থাকে বেশি করে। কারণ, ডিমেনশিয়া হলে স্মৃতিশক্তি, চিন্তাভাবনা করার ক্ষমতা কমে যায়, আচরণে গন্ডগোল হয়। মুড সুইং হয়।

sunset anxiety বা sundown syndrome এর উপসর্গ কী হয়

সন্ধ্যা নামলেই খারাপ কিছু ঘটবে এই ভাবনা থেকেই মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা, অবসাদ, হৃৎস্পন্দনের হার বেড়ে যাওয়া, বুক ধরফর করা, চিন্তাভাবনায় অস্বচ্ছতা, এনার্জি না পাওয়া, ক্লান্তি, আত্মবিশ্বাস কমে যাওয়া, ভবিষ্যতের চিন্তা, একাকীত্ব।

কীভাবে হবে সমাধান

পারিপার্শ্বিক অবস্থার বদল দরকার। প্রিয়জনের ছবি হাতের নাগালে রাখুন। আলোবাতাস চলাচল স্বাভাবিক ভাবে করে এমন ঘরে থাকুন। গুমোট, ভ্যাপসা অন্ধকার ঘরে থাকবেন না। পছন্দের গান শুনুন, বই পড়ুন, মন শান্ত রাখুন। ঘুমোতে যাওয়ার আগে বৈদ্যুতিক গ্যাজেট থেকে দূরে থাকুন। রাতে ভালো করে ঘুমোন। সকালে ক্যাফিনযুক্ত পানীয় বেশি খাবেন না। বেশি পরিমাণে মদ খাবেন না। সারাদিনে হাঁটাচলা করুন।

Related Articles