Rajkummar-Patralekhaa‘সন্তান আসছে’, বাবা মা হচ্ছেন রাজকুমার-পত্রলেখা
বুধবার সোশ্যাল মিডিয়ায় জীবনের সব থেকে বড় সুখবর ভাগ করে নিলেন রাজকুমার-পত্রলেখা।
Truth of Bengal: জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার। বাবা মা হচ্ছেন তারকা দম্পতি। বুধবার সোশ্যাল মিডিয়ায় জীবনের সব থেকে বড় সুখবর ভাগ করে নিলেন রাজকুমার-পত্রলেখা। তারকা দম্পতি তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, ‘সন্তান আসছে।’ ক্যাপশনে লেখা শুধুমাত্র ‘উচ্ছ্বসিত’ (Rajkummar-Patralekhaa)।
আরও পড়ুন: Chelsea Victory: ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
তার সঙ্গে একগুচ্ছ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তারকাদম্পতি। সুখবর ভাগ করে নেওয়ার পর হবু বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুরু করে বলিউড তারকার। হবু বাবা মা রাজকুমার-পত্রলেখাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফাহরা খান, কিয়ারা আডবানি, হুমা কুরেশি, ভারতী সিং, তৃপ্তি দিমরি, সোহা আলি খান পতৌদি, ওয়ামিকা গাব্বি, রকুল প্রীত সিং, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, ভূমি পেডনেকর, এশা গুপ্তা, মানুষী চিল্লার, নেহা ধুপিয়া-সহ একাধিক বলিউড তারকার (Rajkummar-Patralekhaa)।
View this post on Instagram
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
জীবনের নতুন ইনিংসে শুভেচ্ছা উপচে পড়ছে তারকা দম্পতির কমেন্ট বক্সে। উল্লেখ্য, ১১ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। এবার বিয়ের সাড়ে তিন বছর পর রাজকুমার-পত্রলেখা ঘর আলো করে আসতে চলেছে নতুন সদস্য। এখন শুধু দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় হবু বাবা মা (Rajkummar-Patralekhaa)।






