খেলা

Chelsea Victory: ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

ক্লাব বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে চেলসি সই করায় পেদ্রোকে। আর সেই পেদ্রোই দু-দু'টি গোল করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলে দিলেন

Truth of Bengal: ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারাল চেলসি। নিজের পুরনো ব্রাজিলীয় ক্লাবের বিরুদ্ধে জয়ের নায়ক হয়ে উঠলেন ব্রাজিলের ফুটবলার হোয়াও পেদ্রো। ক্লাব বিশ্বকাপের জন্য বিশেষ ট্রান্সফার উইন্ডো খোলা হয়েছিল ফিফার তরফ থেকে। ক্লাব বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে চেলসি সই করায় পেদ্রোকে। আর সেই পেদ্রোই দু-দু’টি গোল করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলে দিলেন (Chelsea Victory)।

আরও পড়ুন: CBI Criticism: অভয়ার পরিবারের আবেদন খারিজ, সিবিআইকে ভর্ৎসনা শিয়ালদহ আদালতের

চেলসি বনাম ফ্লুমিনেন্স ম্যাচের প্রথমার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছিল। আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ যথেষ্ট উত্তেজক হয়ে ওঠে। ম্যাচের ১৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন হোয়াও পেদ্রো। ফ্লুমিনেন্সের বক্সের কাছাকাছি বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন। এর পরও খেলার গতি কমেনি, আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় ফ্লুমিনেন্স। একটা নিশ্চিত গোল বাঁচান চেলসির মার্ক কুকরেয়া। ৩৬ মিনিটে রেফারি ফ্লুমিনেন্সের পক্ষে পেনাল্টি দিলেও পরে সেটা ভিএআর-এর জন্য বাতিল হয় (Chelsea Victory)।

Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে দ্বিতীয়বার গোলের মুখ খুলে দেন ব্রাজিলীয় পেদ্রো। এনজো ফার্নান্ডেসের থেকে বল নিয়ে প্রায় একক দক্ষতাতেই গোল করেন পেদ্রো। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের ফল চেলসির পক্ষে ২-০য় শেষ হয়। এই জয়ের ফলে চেলসি তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল। ২০১২ ও ২০২১ সালে তারা ফাইনাল খেলেছিল (Chelsea Victory)।

Related Articles