খেলা

Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পাল্টা মামলা করলেন ভারতীয় পেসার

তাঁর বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছেন, যশের সঙ্গে বিগত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি।

Truth of Bengal: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এবার পাল্টা অভিযোগকারিণীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন যশ। মাঠের বাইরে এই ঘটনায় যথেষ্ট জেরবার ২৭ বছর বয়সী ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছেন, যশের সঙ্গে বিগত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন যশ, এফআইআর-এ উল্লেখ করেছেন অভিযোগকারিণী। ওই মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগও করা হয়েছে যশের বিরুদ্ধে (Yash Dayal)।

আরও পড়ুন: Rajkummar-Patralekhaa‘সন্তান আসছে’, বাবা মা হচ্ছেন রাজকুমার-পত্রলেখা

এবার এই নিয়ে এবার পাল্টা পদক্ষেপ নিলেন ভারতীয় পেসার। অভিযোগ আনলেন ওই মহিলার বিরুদ্ধে। জানালেন, তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি আইফোন, ল্যাপটপ ইত্যাদি চুরিও করেছেন ওই মহিলা। খুলদাবাদ পুলিশ স্টেশনে ওই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন যশ দয়াল। পুলিশকে তিনি জানিয়েছেন, ২০২১ সাল থেকে ইন্সটাগ্রামের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। যশ জানান, ওই মহিলা তাঁর থেকে লক্ষ লক্ষ টাকা ধার নিয়েছেন, কিন্তু ফেরত দেননি সেই টাকা। নিজের এবং তাঁর পরিবারের চিকিৎসার কথা বলে নাকি যশের থেকে টাকা নিয়েছিলেন মহিলা, অভিযোগ করেছেন যশ। শুধু তাই নয়, শপিংয়ের জন্যও নাকি একাধিকবার যশের কাছ থেকে টাকা নিয়েছেন ওই মহিলা, এমনই অভিযোগ (Yash Dayal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কিন্তু কেন ঘনিষ্ঠ সম্পর্ক এমন তিক্ততায় এসে পড়ল? ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, যশ যখন জানতে পারেন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা, তখনই আইনি পথে হেঁটেছেন তিনি। তিন পাতার একটি অভিযোগপত্রে ওই মহিলা এবং তাঁর পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন যশ দয়াল। ভারতীয় পেসারের ঘটনা নিয়ে এই মুহূর্তে শোরগোল খেলার দুনিয়ায় (Yash Dayal)।

Related Articles