‘সাইয়ারা’র পর এবার নতুন ছবিতে আহান পাণ্ডে, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?
ওয়েব সিরিজ 'বিগ গার্লস ডোন্ট ক্রাই' এবং কাজল অভিনীত 'সালাম ভেঙ্কি'-তে অভিনয় করেছেন অনীত।
Truth Of Bengal: আহান পাণ্ডে।(Ahaan Panday) ‘সাইয়ারা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছেন এই নবাগত। আর ডেবিউ ছবিতেই বক্স অফিসে ঝড় তুলেছেন। ‘সাইয়ারা’র সাফল্যের পর থেকেই সিনেপ্রেমীরা অপেক্ষায় ছিল কবে আহানকে নতুন ছবিতে দেখা যাবে। শেষমেশ এল সুখবর। শোনা যাচ্ছে, ফের নাকি যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির পরিচালনায় রোম্যান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করতে চলেছেন আহান পাণ্ডে। সূত্রের খবর, এবারও মিউজিক্যাল লাভ স্টোরি বানাতে চলেছেন মোহিত সুরি। এমনকি খুব শীঘ্রই নাকি শুরু হবে এই ছবি নির্মাণের কাজ এবং ২০২৬ সালের মাঝামাঝি সময় মুক্তি পাবে আহানের নতুন ছবি।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারের টাকায় জীবন্ত দুর্গাদের মুখে হাসি ফোটাল প্রমিলাবাহিনী
উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছিল ১৮ জুলাই। ছবি মুক্তির পর থেকেই আহান-অনীতের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে। ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই ৫০০ কোটির গণ্ডি পার করেছে ‘সাইয়ারা’। এমনকি ইতিমধ্যেই ওটিটিতেও মুক্তি পেয়েছে এই ছবি। ‘সাইয়ারা’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন স্টার কিড আহান পান্ডে। অন্যদিকে ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অনীত পাদ্দাকে। ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করেছেন অনীত।(Ahaan Panday)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
‘সাইয়ারা’ ছবিতে ফুটে উঠেছে এক নিখাদ প্রেম ভালোবাসার গল্প। যে কোনো পরিস্থিতিতে ভালবাসার মানুষটার হাত না ছেড়ে তাঁকে জাপটে ধরে রাখার গল্প। যা মন কেড়েছে আপামর দেশবাসীর। ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয়। সবমিলিয়ে বলাই যায়, প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর এবার দ্বিতীয় ছবি নিয়ে আসছে ‘কৃষ’ আহান পাণ্ডে।(Ahaan Panday)





