Saiyaara: বক্স অফিসে সুপারহিট ‘সাইয়ারা’, আহান-অনীতের প্রসংশায় আমির খান
ইতিমধ্যেই বলিউড তারকা থেকে দক্ষিণী তারকারাও নবাগত নতুন জুটি আহান-অনীতের প্রসংশা করেছেন।
Truth of Bengal: মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ (Saiyaara)। আর মুক্তির পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। ছবিতে আহান-অনীতের অভিনয়ের প্রসংশায় পঞ্চমুখ গোটা দেশ। ইতিমধ্যেই বলিউড তারকা থেকে দক্ষিণী তারকারাও নবাগত নতুন জুটি আহান-অনীতের প্রসংশা করেছেন। এবার ‘সাইয়ারা’ জুটির প্রসংশা করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
[আরও পড়ুনঃ Uttam Kumar: উত্তম-সুচিত্রা: বাঙালি প্রেমিক হৃদয়ে এনেছিল কালবৈশাখী]
সম্প্রতি আমির খান নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ‘সাইয়ারা’ ছবির টিমকে। এই ছবি বড়পর্দায় মুক্তির পরই এক মাইলফলক তৈরি করেছে। অহন পাণ্ডে ও অনীত পাড্ডার তাঁদের প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ কোড়ে দিয়েছেন। মোহিত সুরি তাঁর সর্বস্ব দিয়ে এই ছবি তৈরি করেছেন। এবং যশরাজ ফিল্মস এই ছবির হাত ধরে ফের বলিউডে আরও এক মাইলস্টোন তৈরি করেছে। ছবির পুরো টিমকে অনেক শুভেচ্ছা’ সবমিলিয়ে ‘সাইয়ারা’ দেখে মুগ্ধ আমির খান।(Saiyaara)
বক্স অফিসে সুপারহিট ‘সাইয়ারা’, আহান-অনীতের প্রসংশায় আমির খান pic.twitter.com/pFxnnAoWRM
— TOB DIGITAL (@DigitalTob) July 24, 2025
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ (Saiyaara) মুক্তি পেয়েছে শুক্রবার ১৮ জুলাই। ছবি মুক্তির পর থেকেই আহান-অনীতের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন স্টার কিড আহান পান্ডে। অন্যদিকে ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অনীত পাদ্দাকে। ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করেছেন অনীত। ‘সাইয়ারা’ ছবিতে ফুটে উঠেছে এক নিখাদ প্রেম ভালোবাসার গল্প। যে কোনো পরিস্থিতিতে ভালবাসার মানুষটার হাত না ছেড়ে তাঁকে জাপটে ধরে রাখার গল্প। যা মন কেড়েছে আপামর দেশবাসীর। ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয় গিয়েছে। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে কাপিয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। ইতিমধ্যেই ১৫৩.২৫ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। আর যেভাবে ছবির আয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে এখন এটাই দেখার কত কোটির ব্যবসা করে আহান-অনীতের ‘সাইয়ারা’।






