বিনোদন

Saiyaara: বক্স অফিসে বাজিমাত, ১০০ কোটি পার মোহিত সুরির ‘সাইয়ারা’র

গত ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি 'সাইয়ারা'।

Truth of Bengal: ‘সাইয়ারা’ (Saiyaara) ঝড় বইছে বক্স অফিসে। গত ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’। আর মুক্তির পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। মুক্তির মাত্র ৪ দিনেই ১০০ কোটির পার হয়ে গিয়েছে ‘সাইয়ারা’ বক্স অফিস কালেকশন। ফ্লিম ক্রিটিক তরণ আদর্শ ভাগ করে নিয়েছেন ছবির আয়।

‘সাইয়ারা’ মুক্তির তিন দিনে আয় করছে ১০৮.৭৫ কোটি টাকা। ছবিটি মুক্তির প্রথম দিনে ২২ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ২৬.২৫ কোটি টাকা আয় করে। রবিবার আয় হয় ৩৬.২৫ কোটি টাকা। সোমবার ছবিটি আয় করে ২৪.২৫ কোটি টাকা। এখন পর্যন্ত সাইয়ারা মোট আয় করেছে ১০৮.৭৫ কোটি টাকা। স্বাভাবিক ভাবেই সময় যত যাচ্ছে ততই মোহিত সুরি পরিচালিত এই ছবির আয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে।(Saiyaara)

[আরও পড়ুনঃ Leopard Attack: ডুয়ার্সে ফের চিতা হামলা, বামনডাঙ্গার চা বাগানে গুরুতর আহত সর্দার !]

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছে শুক্রবার ১৮ জুলাই। ছবি মুক্তির পর থেকেই আহান-অনীতের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন স্টার কিড আহান পান্ডে। অন্যদিকে ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অনীত পাদ্দাকে। ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করেছেন অনীত।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

‘সাইয়ারা’ ছবিতে ফুটে উঠেছে এক নিখাদ প্রেম ভালোবাসার গল্প। যে কোনো পরিস্থিতিতে ভালবাসার মানুষটার হাত না ছেড়ে তাঁকে জাপটে ধরে রাখার গল্প। যা মন কেড়েছে আপামর দেশবাসীর। ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয় গিয়েছে। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে কাপিয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। আর যেভাবে ছবির আয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে এখন এটাই দেখার কত কোটির ব্যবসা করে আহান-অনীতের ‘সাইয়ারা’।(Saiyaara)

Related Articles