Saiyaara: ‘দুই নতুন তারকার জন্ম’, ‘সাইয়ারা’ দেখে মুগ্ধ আলিয়া
Truth of Bengal: গত ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ছবি ‘সাইয়ারা’ (Saiyaara)। ছবিতে মুখ্য ভূমিকায় আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনয় করেছেন। ছবির মুক্তির পর থেকেই আহান-অনীতের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ‘সাইয়ারা’ মুক্তি পাওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। সম্প্রতি ‘সাইয়ারা’ দেখেছেন আলিয়া ভাট। ছবি দেখে মুগ্ধ বলিউডের গঙ্গুবাই। আহান-অনীতের প্রশংসা করে আলিয়া বলেন ‘ দুই নতুন তারকার জন্ম হল’।
View this post on Instagram
[আরও পড়ুনঃ India Poverty: গড়কড়ি দারিদ্র নিয়ে যথার্থই বলেছেন: ‘মন কি বাত’ নয়, মোদিজি সত্যিটা বলুন]
শনিবার আলিয়া ভাট তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন। আহান,অনীত ও পরিচালকের ছবি পোস্ট করছেন ভূয়সী প্রশংসা করেছেন আলিয়া। অভিনেত্রী লেখেন, ‘এখন এটা বলা নিরাপদ যে দুজন সুন্দর, জাদুকরী তারকার জন্ম হয়েছে। শেষ কবে দুই অভিনেতাকে এত বিস্ময় ও আনন্দ সহকারে দেখেছি মনে করতে পারছি না। ওদের চোখে চমক ছিল, আপনার চোখেও ছবিটি দেখে মুগ্ধতা থাকবে। ওরা দুজনেই এত সততা, এত ভিন্ন পরিচয় দিয়ে নিজেদের তুলে ধরলেন যে আমি মুগ্ধ, আমি আপনাদের বারবার দেখতে চাই, এবং সত্যি কথা বলতে, হয়তো দেখতেও পারি। আমি আপনাদের দুজনকেই আগেও বলেছি, কিন্তু মনে হচ্ছে একবার বলাই যথেষ্ট ছিল না। তাই নাও, আমি আবার বলছি এবং প্রকাশ্যে প্রশংসা করছি’।(Saiyaara)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
পরিচালক মোহিত সুরির জন্য আলিয়া আরও লেখেন, ‘মোহিত সুরি এই মহান জাহাজের ক্যাপ্টেন, কী দারুণ সিনেমা বানিয়েছেন! কী অনুভূতি, কী সঙ্গীত। আপনি আমাকে অনুভব করিয়েছেন যে কেবল ভালো চলচ্চিত্রই কী না করতে পারে। সাইয়ারা আমার হৃদয়ে পূর্ণ করে দিয়েছে, আত্মার সাথে সংযুক্ত এবং এতে এমন কিছু রয়েছে যা আপনার সঙ্গে থেকে যাবে। এই সুন্দর সৃষ্টির জন্য পুরো টিমকে, যশরাজ ফিল্মসকে অনেক অভিনন্দন। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি মুহূর্ত’। উল্লেখ্য, আহান-অনীত অভিনীত ‘সাইয়ারা’ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে।(Saiyaara)
ছবিটি মুক্তির প্রথম দিনে ২০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। দ্বিতীয় দিন ২৪ কোটি টাকা বেশি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাত্র দু’দিনেই প্রায় ৪৫ কোটি টাকা ছাড়িয়েছে ‘সাইয়ারা’র বক্স অফিস কালেকশন। সবমিলিয়ে বলাই যায় মোহিত সুরি পরিচালিত ছবি ‘সাইয়ারা’ এখন রাজ করছে দর্শকমনে। (Saiyaara)






