দুর্গাপুজো ২০২৫

সিদ্ধা যানাডু কনডোমিনিয়াম এর দুর্গাপুজো

এবারে তাদের তৃতীয় বছরের পুজো

Truth Of Bengal: রাহুল চট্টপাধ্যায়: রাজারহাটের সিদ্ধা যানাডু কনডোমিনিয়াম আবাসন এর দুর্গাপুজোর (Durga puja 2025) সূচনা অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস রায়,পূজা কমিটির সভাপতি তথা তন্তুজ এর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় ,ললিত ধানুকা ,ড.তাপস কর, জয়িতা রায়, সুদীপ্তা রায়, সুমিত্রা কর, সর্বানী চক্রবর্তী দের সঙ্গে কচিকাঁচারা।

আরও পড়ুনঃ Pachetgarh Durga: পূর্ব মেদিনীপুরের পঁচেটগড়ে পটচিত্রে দুর্গাপূজা কেন শুরু হল?

পূজা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ রায় জানালেন, এবারে তাদের তৃতীয় বছরের পুজো। পুজোকে কেন্দ্র করে কটা দিন তাদের শতাধিক আবাসিক পরিবার এই পুজোয় মেতে ওঠেন। নিষ্ঠা ভরে এই কটা দিন পূজো অর্চনা, অঞ্জলির সঙ্গে চলে শিশু ও অন্যান্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নাচ। (Durga puja 2025)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

রোজ পুজোর পরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে। কদিন আবাসিক রা মেতে ওঠেন আনন্দে। থাকে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। তিনি আরো জানালেন এবারে সকলকে নিয়ে একটি বিজয়া সম্মিলনী আয়োজন এর ভাবনা রয়েছে। (Durga puja 2025)

 

Related Articles