রাজ্যের খবর

Pachetgarh Durga: পূর্ব মেদিনীপুরের পঁচেটগড়ে পটচিত্রে দুর্গাপূজা কেন শুরু হল?

পঁচেটগড়ের রাজবাড়ির পুজো প্রায় সাড়ে ৩০০ বছর পুরোনো। যদিও সময়কাল নিয়ে বিতর্ক আছে।

Truth of Bengal: রাজবাড়িতে দশভুজা দুর্গা মাটির প্রতিমা হিসাবে নয় পটে আঁকা চিত্রে। কয়েকশো বছর ধরে পিংলার পটচিত্র শিল্পীদের আঁকা পটের দুর্গা পূজিত হন পূর্ব মেদিনীপুরের পঁচেটগড় রাজবাড়ির দুর্গাদালানে। পঁচেটগড়ের রাজবাড়ির পুজো প্রায় সাড়ে ৩০০ বছর পুরোনো। যদিও সময়কাল নিয়ে বিতর্ক আছে। ওড়িশার কটক জেলার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন পরিবারের আদিপুরুষ কালমুরারি মোহনদাস মহাপাত্র। তিনি মোগল সম্রাট আকবরের রাজসভায় কর্মচারী ছিলেন। ওড়িশার রাজা মুকুন্দদেব ও মোগল সম্রাট আকবর কালুমুরারির সাহায্যে যুদ্ধে গৌড়বঙ্গর রাজাকে পরাজিত করেন। পটাশপুরে আকবরের দেওয়া জমি পেয়ে জমিদারি শুরু করেন কালুমুরারি (Pachetgarh Durga)।

পঁচেটগড় গ্রামে বিশাল গড় নির্মাণ করেন। গড়হাভেলি নির্মাণ করা হয়। এক শিবলিঙ্গ উদ্ধার হলে পঞ্চেশ্বর শিবমন্দির নির্মাণ করেন কালুমুরারি মোহন দাস মহাপাত্র। আরও ৪টি শিবলিঙ্গ বেনারস থেকে এনে স্থাপন করা হয়। পঞ্চেশ্বর শিবমন্দির ছাড়া আরও অনেক মন্দির রয়েছে বলে মন্দিরনগরী হিসাবে পরিচিত পঁচেটগড়। সে সময় রাজবাড়িতে শক্তির আরাধনা করা হত। এভাবেই শুরু হয় দুর্গাপুজো। পঁচেটগড় রাজপরিবারের সদস্যরা বৈষ্ণব মতে দীক্ষিত হওয়ায় বেশ কিছু বছর দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়। পরে পটচিত্রে ফের দুর্গাপুজো শুরু করা হয়। পটশিল্পীদের শিল্পকলায় উঠে আসত প্রাচীন লোককথা ও পুরাণের গল্প (Pachetgarh Durga)।

পঁচেটগড় রাজপরিবারের পুজোয় প্রথমে শোলা ও পটে আঁকা দুর্গাপুজো হত। এখন অবশ্য শোলা ব্যবহার করা হয় না। আগে মহালয়া থেকে পুজো শুরু হয়ে যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে জৌলুস হারিয়ে গেছে। এখন ষষ্ঠী থেকে পুজো শুরু হয়। পুজোর ক’দিন রাজপরিবারের সদস্য আর এলাকার বাসিন্দাদের ভিড়ে গমগম করে। বিষ্ণুপুরের পর পঁচেটগড় ছিল ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পীঠস্থান। ২০১৮ হেরিটেজ স্বীকৃতি পেয়েছে পঁচেটগড় রাজবাড়ি (Pachetgarh Durga)।

Related Articles