আর্নবের তাণ্ডবে বিপর্যস্ত গঞ্জাম, দুর্গতদের পাশে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
ভুবনেশ্বরের এয়ার এনক্লেভ থেকে দুটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দাদের পাশে দাঁড়াল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দুর্গত মানুষের কাছে খাবার ও পানীয় জল পৌঁছে দিতে একাধিক ত্রাণ অভিযান চালানো হয়েছে।
ভুবনেশ্বরের এয়ার এনক্লেভ থেকে দুটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের জেরে যেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যাহত হয়েছে, সেখানকার বাসিন্দাদের দ্রুত সাহায্য করাই ছিল এই অভিযানের লক্ষ্য।
রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই গোটা অভিযান পরিচালনা করে উপকূলরক্ষী বাহিনী। দুর্যোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ এবং মানবিক সহায়তার মাধ্যমে ফের নিজেদের দায়িত্ব পালনের নজির গড়ল তারা। ‘বয়ম রক্ষামঃ’ অর্থাৎ ‘আমরা রক্ষা করি’—এই মন্ত্রকে সামনে রেখেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।


