আন্তর্জাতিক

Rice Import: চালের মজুত বাড়াতে বড় সিদ্ধান্ত! ভারত থেকে চাল আমদানির সময়সীমা বাড়াল ইউনূসের সরকার

গত মাসের ২২ সেপ্টেম্বর ঢাকার খাদ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, আমদানির এই সময়সীমা কার্যকর থাকবে অক্টোবরের শেষ দিন পর্যন্ত।

Truth of Bengal: চালের আমদানির সময়সীমা বাড়াল বাংলাদেশ সরকার। ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা। যাতে মজুতের পরিমাণ বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনূসের সরকার। গত মাসের ২২ সেপ্টেম্বর ঢাকার খাদ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, আমদানির এই সময়সীমা কার্যকর থাকবে অক্টোবরের শেষ দিন পর্যন্ত। বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্তের পরে ৫ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে চাল রপ্তানি আবারও শুরু হয়েছে (Rice Import)।

উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ১০০ টি ট্রাক বাংলাদেশ থেকে গিয়েছে। বন্দর সূত্রে খবর, প্রতিটি ট্রাকে ৩৪ টন করে চাল ছিল। এর আগে ১০ অগস্ট, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রক প্রায় ২৫০টি সংস্থাকে ভারত থেকে ৪.৬১ লক্ষ টন সেদ্ধ চাল ও ৩৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি দেয়। শর্ত ছিল, এই পুরো চাল ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমদানি করতে হবে। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে আমদানির প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায়, নতুন করে সময়সীমা বাড়াল ইউনূস সরকার। সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশে চাল রপ্তানির জন্য নতুন শর্ত বেঁধে নেওয়া হয়েছে। তাতে জানানো হয়, বাসমতী ছাড়া অন্য চাল রপ্তানিতে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক (Rice Import)।

কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে, ভারতের নতুন শর্তে চাল আমদানিতে কি বাংলাদেশের বাজারে কোনও প্রভাব পড়বে? সেই বিষয়ে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মহম্মদ মণিরুজ্জামান ‘‘নতুন শর্ত অনুযায়ী রেজিস্ট্রেশনে যে বিষয়, তাতে আমদানি বিঘ্নিত হবে না। আমরা যাদের কাছ থেকে চাল কিনি, তাঁরা এরই মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছে (Rice Import)।’’

 

Related Articles