East Bengal: নামধারির বিপক্ষেও জয়ই চোখ অস্কারের
প্রথম ম্যাচে বড় ব্যবধানে শ্রীনিধীকে হারানোর পর ফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলবে লাল-হলুদের।
Truth of Bengal: মঙ্গলবার চলতি মরসুমের শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইমামি ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গণে লাল-হলুদের প্রতিপক্ষ নামধারী এফসি। প্রথম ম্যাচে বড় ব্যবধানে শ্রীনিধীকে হারানোর পর ফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচে ড্র করলেই চলবে লাল-হলুদের। কিন্তু ড্রয়ের পথে হাঁটতে চান না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো। কিন্তু লাল-হলুদ কোচ ড্রয়ের পথে হাঁটতে নারাজ। এবং ইস্টবেঙ্গল কোচ যে নামধারীকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তা তাঁর কথাতেই পরিষ্কার (East Bengal)।
নিজেদের প্রতিপক্ষ নিয়ে অস্কার বলেন, ‘নামধারী এফসি এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। কাজেই তাদের বিপক্ষে ম্যাচকে কোনওভাবেই হাল্কাভাবে নেওয়া যাবে না। আমরা জেতার জন্যই মাঠে নামব। প্রথম ম্যাচ জিতেছি বলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা ছেলেরা এই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে তৈরি (East Bengal)।’
এদিকে সদ্য লাল-হলুদে যোগ দিয়েছেন জাপানি স্ট্রাইকার হিরোশি। তাঁকে এই ম্যাচে পাওয়া যাবে কি না জানতে চাইলে অস্কার বলেন, ‘যদি ওর ইন্টারন্যাশানাল সার্টিফিকেট এসে যায়, তাহলে ভেবে দেখা হবে।’ তবে এই ম্যাচে নিজের প্রথম একাদশে কারা কারা থাকবেন তা স্পষ্ট করেননি ইস্টবেঙ্গল কোচ (East Bengal)।






