রাজ্যের খবর

Neighborhood Solutions: ঝাড়গ্রামে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে উপচে পড়া ভিড়, জনপ্রতিনিধিদের পরিদর্শন

State-led “Our Neighborhood, Our Solution” camps in Jhargram enabled residents to raise issues—from roads to solar lights—and receive services.

Truth Of Bengal: ঝাড়গ্রাম: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে উপচে পড়া ভিড়, জনপ্রতিনিধিদের পরিদর্শন(Neighborhood Solutions)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী চলমান ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের লাউদহ বিবেকানন্দ আঞ্চলিক এস.টি. বিদ্যাপীঠ প্রাঙ্গণে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। শিবির পরিদর্শন করেন জেলা শাসক সুনীল আগরওয়াল, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, থানার ওসি নীলমাধব দোলাই, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বীরবাহা সরেন টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, ব্লকের বিডিও রোহন ঘোষ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত সহ অন্যান্য জনপ্রতিনিধি।

[আরও পড়ুনঃ আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়! SIR নিয়ে কমিশনকে সমর্থন সুপ্রিম কোর্টের]

অন্যদিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি হাই স্কুলে আয়োজিত হয়েছে “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির। শেখানোও উপচে পড়া ভিড় সাধারণ মানুষের। পাশাপাশি এই শিবিরে প্রশাসনের পক্ষ থেকে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ঝুমুর গানের মাধ্যমে মানুষজন কে সচেতন করা হয়(Neighborhood Solutions)। সমস্ত রকমের পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। এদিন এলাকার সাধারণ মানুষ লিখিতভাবে জানান রাস্তা নির্মাণ ও সংস্কার, সোলার লাইট বসানো, ড্রেন নির্মাণ, নতুন সোলার সাবমার্সিবল বসানো, আইসিডিএস কেন্দ্র সংস্কার সহ নানা সমস্যা ও দাবি। এদিন এই শিবির পরিদর্শন করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। সাথে ছিলেন অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান শংকর প্রসাদ দে, এলাকার বিশিষ্ট সমাজসেবী অমৃত ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অপরদিকে, মঙ্গলবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের টিকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আরও একটি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির(Neighborhood Solutions)। এই শিবিরও পরিদর্শন করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, ব্লকের জয়েন্ট বিডিও সেক মইনুল, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত, গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলু বধূক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সব মিলিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে চলছে রাজ্য সরকারের নতুন এই কর্মসূচি “আমাদের পাড়া আমাদের সমাধান” যার ফলে মানুষজন পরিষেবা পাচ্ছেন। যার ফলে খুশি সাধারণ মানুষ।

Related Articles