Ather 450S: দেড় লাখের মধ্যে বৈদ্যুতিক স্কুটার আনল Ather
এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলটি IDC সার্টিফিকেশন সহ এসেছে।
Truth of Bengal: বেঙ্গালুরুর সংস্থা আথার এনার্জি Ather 450S নামে একটি নতুন ভ্যারিয়েন্টে বৈদ্যুতিক স্কুটারে আনল। নয়া মডেলের বৈদ্যুতিক স্কুটারে আছে ৩.৭kWh ব্যাটারি। এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলটি IDC সার্টিফিকেশন সহ এসেছে। ৫.৪kW ক্ষমতার মোটর ব্যবহার করা হয়েছে, যা ২২ এনএম টর্ক জেনারেট করতে পারবে।
আরও পড়ুন: Kanyashree Day: কন্যাশ্রী দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠান, প্রধান অতিথি মুখ্যমন্ত্রী
কোম্পানির দাবি স্কুটারটি ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সময় নেবে মাত্র ৩.৯ সেকেন্ড।
আথার এনার্জির নতুন এই বৈদ্যুতিক স্কুটারে পাওয়া যাবে ৭ ইঞ্চি স্মার্ট ডিসপ্লে সহ ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, অটো-ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ও AtherStack Pro সফটওয়্যারের সাপোর্ট। সুরক্ষার জন্য এতে রয়েছে অটোহেল্ড, ফল সেফ, এমার্জেন্সি স্টপ সিগন্যাল। এতে অ্যালেক্সারও সাপোর্ট মিলবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
Ather 450S হোম চার্জার দিয়ে ০ থেকে ৮০% চার্জ হতে সময় লাগে প্রায় ৪.৫ ঘণ্টা। অনলাইন বা Ather এর ওয়েবসাইট মারফত কেনা যাবে। Ather 450S স্কুটারে শার্প লুক, এলইডি হেডল্যাম্প এবং প্রিমিয়াম ফিনিশ রয়েছে। পাশাপাশি, স্মার্ট ইকো, ইকো, রাইড এবং স্পোর্ট সহ মোট চারটি মোড পাওয়া যাবে।






