Doctors Response: “রাজনৈতিক সংগঠন নয়”, নির্যাতিতার বাবার অভিযোগের জবাব চিকিৎসক সংগঠনের
গত শনিবার আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানে নামের নির্যাতিতার মা-বাবা সহ বিরোধী দল (মূলত বিজেপি) ও নাগরিক সমাজের একাংশ।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: নবান্ন অভিযানে উপস্থিত না থাকায় চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়েছিলেন নির্যাতিতার বাবা। তাঁরা নাকি সিপিএমের হয়ে রাজনীতি করছে বলে তাঁর অভিযোগ। এবার এর জবাব দেওয়া হল সংগঠনের তরফ থেকে (Doctors Response)। তাঁদের কথায়, তাঁরা কোন রাজনৈতিক দলের সংগঠন নয়। তাঁরা জানায় যে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য তাঁদের এই লড়াই চালিয়ে যাওয়া।
গত শনিবার আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানে নামের নির্যাতিতার মা-বাবা সহ বিরোধী দল (মূলত বিজেপি) ও নাগরিক সমাজের একাংশ। কিন্তু ছিলেন না ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ। এরপরই ক্ষোভ উগড়ে দিয়ে নির্যাতিতার বাবা দাবি করেন যে তারা রাজনীতি করছে সিপিএমের হয়ে। স্বাভাবিকভাবে, এমন পরিস্থিতিতে এমন এক অভিযোগ রীতিমতো হইচই ফেলে দেয় বঙ্গ রাজনীতিতে।
এবার এর জবাব দেওয়া হল চিকিৎসক সংগঠনের তরফ থেকে। মঙ্গলবার তারা বিবৃতি দিয়ে জানায়, “সব দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে চিকিৎসক সহ প্রতিবাদী মানুষ ও সংগঠনকে নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে (Doctors Response)। আমাদের প্রধান লক্ষ্য নির্যাতিতাকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য লড়াই চালিয়ে যাওয়া।”
সংগঠনের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এই মৃত্যু প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক হত্যা এবং এখনো পর্যন্ত ন্যায়বিচার না পাওয়াটাও পুরোপুরি রাজনৈতিক। শুধু তাই নয়, তাদের এটাও দাবি যে দুই সরকারই সমান উদ্যোগী বিচার প্রক্রিয়াকে দেরি বা লক্ষ্যভ্রষ্ট করার জন্য। তবে এর সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে যে তারা নির্যাতিতার মা-বাবার লড়াইকে কুর্নিশ জানায় এবং আগামী দিনেও তাঁদের পাশে দাঁড়াবে (Doctors Response)।
[আরও পড়ুন: Ather 450S: দেড় লাখের মধ্যে বৈদ্যুতিক স্কুটার আনল Ather]
প্রসঙ্গত, নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয়, যার ফলে অনেকেই আঘাত পান। নির্যাতিতার মায়েরও কপাল ফুলে গিয়েছিল। পরে অবস্থান বিক্ষোভে বসে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে এবং এখন তিনি সুস্থ বলে খবর।






