রাজ্যের খবর

Sanitation Strike: আবারও কর্মবিরতির ইঙ্গিত! দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উত্তরপাড়ার অস্থায়ী সাফাই কর্মীদের

Truth Of Bengal: দাবি না মানলে ফের কর্মবিরতির ইঙ্গিত দিলেন অস্থায়ী সাফাই কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরপারার পুরসভা এলাকায়। সম্প্রতি উত্তরপাড়া পুরসভার জনস্বাস্থ্য বিভাগের অস্থায়ী সাফাই কর্মীরা বেশ কিছু ন্যায্য দাবীর পরিপ্রেক্ষিতে কর্ম বিরতির ডাক দেয়, সেই কর্মবিরতির জেরে জটিল পরিস্থিতি তৈরি হয় উত্তরপাড়ায়(Sanitation Strike)। চারপাশে আবর্জনা উপচে পড়া পরিস্থিতির সৃষ্টি হয়। ছয় দিন কর্ম বিরতি চলার পর পৌর প্রশাসনের আশ্বাসে কর্ম বিরতি প্রত্যাহার করে নেন কর্মচারীরা।

[আরও পড়ুন:  Firozabad: হাইওয়েতে বেপরোয়া প্রেম প্রদর্শন! বাইকের ট্যাঙ্কে শুয়ে নোংরা কর্মকাণ্ড]

এবার আবারো সেই অস্থায়ী সাফাই কর্মীরা পোস্টার মেরে পৌর এলাকার সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানাতে চাইছেন আগামী সাত দিনের মধ্যে যদি পুরসভা তাদের দাবি মেনে নিয়ে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন(Sanitation Strike)। যদিও এই বিষয় মানুষের মধ্যে যথেষ্ঠ প্রভাব পরেছে। অনেকেই চিন্তিত সামনেই বর্ষা এই অবস্থায় যদি অস্থায়ী সাফাই কর্মীরা আবারো কর্ম বিরতির ডাক দেন, তাহলে আগামী দিনে পরিস্থিতি কঠিন হবে।

FB link: https://www.facebook.com/truthofbengal

যদিও এই ঘটনায় পুরসভার জঞ্জাল বিভাগের পুর পারিষদ সুব্রত মুখার্জী জানান, ‘আমাদের কাছে নতুন করে পোস্টার এর কোনো খবর নেই, আমরা খোঁজ নিয়ে দেখছি(Sanitation Strike)। যদিও আমরা আলোচনার মাধ্যমে আগের বার কিছু সিদ্ধান্তে এসেছিলাম, কিন্তু সেই কথা মত তাঁরা নথি দেননি।

Related Articles