Dhanush: প্রেম করছেন ধনুষ ও ম্রুণাল? হাতে হাত রেখে ক্যামেরাবন্দি দুই তারকা
আর তাতেই নেটিজেনদের একাংশ মনে করেছেন একে পরের প্রেমে ডুবে রয়েছেন ধনুষ ও ম্রুণাল।
Truth of Bengal: তারকাদের প্রেম বরাবরই টক অফ দ্যা টাউন। তাঁরা কখন কি করছেন, কোথায় যাচ্ছেন সবটাই থাকে সকলের নজরে। আর সেটা যদি হয় দক্ষিণী সুপারস্টার অভিনেতা ধনুষ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তাহলে তো আর কথাই নেই। যদিও দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি ধনুষ ও ম্রুণালের জনপ্রিয়তা বলিউডেও সমান। এবার গুঞ্জন ধনুষ ও ম্রুণাল নাকি প্রেম করছেন। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। আর তাতেই নেটিজেনদের একাংশ মনে করেছেন একে পরের প্রেমে ডুবে রয়েছেন
ধনুষ ও ম্রুণাল।(Dhanush)
Dhanush and Mrunal Thakur are dating? pic.twitter.com/ItWYJdsm8a
— Aryan (@Pokeamole_) August 3, 2025
[আরও পড়ুনঃ Farakka: ঝাড়খণ্ডের প্রবল জলের তোড়ে বিপর্যস্ত ফরাক্কা, নিরাপত্তা ঝুঁকিতে পরীক্ষা বাতিল]
এই যেমন কিছুদিন আগে ম্রুনাল ঠাকুরের জন্মদিনে ধনুষ এর উপস্থিতি তাঁদের প্রেমের গুঞ্জন বাড়িয়েছে আরও কয়েকগুণ। কারণ জন্মদিনের এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধনুষ। হাত ধরেই তাঁরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন। না এখানেই শেষ নয় এর আগেও একাধিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ।(Dhanush)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধনুষকে একসঙ্গে দেখা গিয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন। এমনকি অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন কণিকা। সেখানেও ধনুষ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গিয়েছিল। অর্থাৎ যত সময় যাচ্ছে ততই বাড়ছে ধনুষ ও ম্রুণালের প্রেমের গুঞ্জন। যদিও এখনো এই বিষয়ে স্পিকটি নট দুই তারকা।(Dhanush)






