খেলা

Sashi Tharur: ওভালে ভারত ম্যাচ জেতার পরই পুরো ‘ডিগবাজি’ খেলেন শশী

কিন্তু পঞ্চম দিনেই যখন ভারত ম্যাচে জয় ছিনিয়ে নিল, তারপরই পুরোপুরি ‘ডিগবাজি’ খেলেন শশী।

Truth of Bengal: সময়ের ব্যবধান ছিল মাত্র ২৪ ঘণ্টার। তার মধ্যেই নিজের মন্তব্য থেকে পুরোপুরি পাল্টি খেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ওভালে যখন ভারত সিরিজে সমতা ফেরানোর জন্য জোরকদমে লড়াই করছে, ঠিক সেই সময় কংগ্রেসের এই অভিজ্ঞ সাংসদ দাবি তুলেছিলেন, জাতীয় দলে আবার ‘বিরাটকে প্রয়োজন’। কিন্তু পঞ্চম দিনেই যখন ভারত ম্যাচে জয় ছিনিয়ে নিল, তারপরই পুরোপুরি ‘ডিগবাজি’ খেলেন শশী (Sashi Tharur)। বললেন, ওই সময় তাঁর ওইরকম মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। কিন্তু জাতীয় দলে ভবিষ্যতের জন্য কি কি করা দরকার তা জানাতে ভোলেননি দক্ষিণী সাংসদ।

[আরও পড়ুনঃ Dhanush: প্রেম করছেন ধনুষ ও ম্রুণাল? হাতে হাত রেখে ক্যামেরাবন্দি দুই তারকা]

সিরাজের দুরন্ত বোলিংয়ে ভারত ওভালে ম্যাচ জয়ের পরই শশী (Sashi Tharur) সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দারুণ জয় ভারতের। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যে মানসিকতা, সাহস দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন, তা এককথায় অসাধারণ। বর্তমান ভারতীয় দলটাও দুর্দান্ত। আমি অত্যন্ত দুঃখিত, ওভালে চতুর্থ দিনের টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দেখে একপ্রকার হতাশা হয়েই এমন মন্তব্য করেছিলাম। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও সিরাজ যেভাবে বোলিং করে দলকে জয় এনে দিলেন তার জন্য ওকে ধন্যবাদ জানাতেই হয়।’

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এর পাশাপাশি এই সিরিজে দলের ভুল-ত্রুটিগুলি তুলে ধরে বলেন, ‘এবারের ইংল্যান্ড সিরিজে আমাদের প্রাপ্তি বলতে দলনেতা শুভমনের ব্যাটিং, সিরাজের বোলিং। এছাড়াও জয়সওয়াল, রাহুল, সু্ন্দর, পন্থদের মানসিক দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। প্রসিদ্ধ ও আকাশদীপ ভাল পারফরম্যান্স করার চেষ্টা করেছে ঠিক কথাই, কিন্তু ওদের আগামী দিনে আরও উন্নতির প্রয়োজন আছে। ব্যাটিংয়ের মিডল অর্ডার শক্তিশালী করাও দরকার। সেক্ষেত্রে বিকল্প হিসেবে অবশ্যই সরফরাজ হতে পারে। এবং এটাও মাথায় রাখতে হবে আগামী দিনে বুমরার যাতে অতিরিক্ত চাপ না পরে তার জন্য আরও পেসার নেওয়া দরকার। সেই হিসেবে হার্দিক বিকল্প হতে পারে।’(Sashi Tharur)

 

Related Articles