Mrunal Thakur: প্রেমের গুঞ্জন আরও জোরালো, ধনুষের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ম্রুণালের!
সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধনুষ। হাত ধরেই তাঁরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন।
Truth of Bengal: দক্ষিণী সুপারস্টার অভিনেতা ধনুষ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম এখন ওপেন সিক্রেট। বিগত কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাঁদের প্রেমের গুঞ্জন। ধনুষ-ম্রুণাল নাকি চুটিয়ে প্রেম করছেন। কিছুদিন আগে ম্রুনাল ঠাকুরের জন্মদিনে ধনুষ এর উপস্থিতি তাঁদের প্রেমের গুঞ্জন বাড়িয়েছে আরও কয়েকগুণ। কারণ জন্মদিনের এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধনুষ। হাত ধরেই তাঁরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন। তাঁর পর থেকেই গুঞ্জন আরও বেশি জোরালো হয়। এরমধ্যে ম্রুণাল ও ধনুষের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানান, সত্যিই সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে এখনই খবরটি প্রকাশ্যে আনতে চান না। কারণ, এই সম্পর্কের মেয়াদ বেশি দিন নয়।(Mrunal Thakur)
[আরও পড়ুনঃ Durga Puja App: দুর্গাপুজোয় দেশবিদেশের পর্যটকদের জন্য নয়া অ্যাপ আনছে রাজ্যর পর্যটন দফতর]
এখানেই শেষ নয়, আরও শোনা যাচ্ছে ধনুষের পরিবারের সঙ্গেও দেখা সাক্ষাৎ সেরে ফেলেছেন ম্রুণাল। এমনকি ধনুষের দুই দিদি কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন ম্রুণাল ঠাকুর। তারাও অনুসরণ করছেন ম্রুণালকে। ঘনিষ্ঠ সূত্রে আরও খবর, দুই তারকার পরস্পরের মধ্যে বোঝাপড়াও খুব ভাল। ভাবনাচিন্তা, মূল্যবোধ, পছন্দ-অপছন্দে দু’জনের বহু মিল। তবে দুইজনই এখন একটু সময় নিচ্ছেন।(Mrunal Thakur)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উল্লেখ্য, একাধিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধনুষকে একসঙ্গে দেখা গিয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন। এমনকি অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন কণিকা। সেখানেও ধনুষ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গিয়েছিল। এখন দেখার কবে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন তারকা জুটি।(Mrunal Thakur)






