Farakka: ঝাড়খণ্ডের প্রবল জলের তোড়ে বিপর্যস্ত ফরাক্কা, নিরাপত্তা ঝুঁকিতে পরীক্ষা বাতিল
জলমগ্ন হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা বাতিল করল নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
Truth of Bengal: ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চল থেকে আসা প্রবল জলের তোড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ নিশিন্দ্রা কাটান। জলমগ্ন হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা বাতিল করল নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পাহাড়ি জল নামছে ঝাড়খণ্ড থেকে (Farakka)।
আরও পড়ুনঃ Hariyana Police: বাংলার শ্রমিকের পা ভেঙে দেয় হরিয়ানার পুলিশ ,পাশে প্রশাসন
কিছুদিন আগেই ওই জলে এক ছাত্র ভেসে যেতে যেতে কোনওক্রমে প্রাণে বাঁচে। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সেই কারণে দুর্ঘটনা এড়াতেই পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ ছাত্র-ছাত্রী ফরাক্কার আধুয়া ও চন্ডিপুর গ্রামের বাসিন্দা। এই ছাত্রছাত্রীরা প্রতিদিন নিশিন্দ্রা কাটান হয়ে স্কুলে যাতায়াত করে।তবে রাস্তার উপর দিয়ে এখন জল বইছে। ফলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে অবস্থিত নিশিন্দ্রা কাটান ঝাড়খণ্ড ও বাংলার মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগপথ (Farakka)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
পাথর বোঝাই লরি থেকে শুরু করে স্কুল, কলেজ এবং চিকিৎসার জন্য হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকেন। জল বেড়ে যাওয়ায় বহু মানুষ ঘুরপথে যাতায়াত করছেন।প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুই দিকে ইতিমধ্যেই ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশও। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পরীক্ষার দিন পরে জানানো হবে। তবে জল নামা পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তাই থাকবে প্রধান অগ্রাধিকার (Farakka)।






