বিনোদন

বিয়ের গুঞ্জনের মাঝেই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মৃণাল, কেন ভেঙেছিল সেই সম্পর্ক?

সেই সময়কার কঠোর পরিশ্রমের পাশাপাশি তাঁর প্রেমজীবনও নানা সমস্যার মুখোমুখি হয়।

Truth Of Bengal: মৃণাল ঠাকুর এবং অভিনেতা ধনুষের প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন করে তোলপাড় করছে। সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল স্বাভাবিকভাবেই চরমে থাকে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মৃণাল এবং তাঁর প্রাক্তন প্রেমিকের সম্পর্ক। পুরনো প্রেম নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।

ছোটপর্দা থেকে বড়পর্দায় যাত্রা মৃণালের জন্য মোটেই সহজ ছিল না। সেই সময়কার কঠোর পরিশ্রমের পাশাপাশি তাঁর প্রেমজীবনও নানা সমস্যার মুখোমুখি হয়। প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলতে গিয়ে মৃণাল বলেন, “আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। সে খুব গোঁড়ামি করতো। আমার অভিনেত্রীজীবনের সঙ্গে মানিয়ে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। সে বলেছিল, ‘তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল মিলাতে পারব না।’ আমার মনে হয়, এখন সেটা আমার জন্য শাপের বদলে বরই হয়েছে।”

মৃণাল আরও উল্লেখ করেন, ওই সম্পর্ক ভাঙা তাঁর কাছে একপ্রকার আশীর্বাদই ছিল। কারণ, তাদের সন্তান হলে কোন শিক্ষায় বড় হবে—এ ধরনের দ্বিধা-দ্বন্দ্বে পরিবারে ঝামেলা তৈরি হত বলে তিনি মনে করেন।

এদিকে বর্তমানে চারিদিক সরগরম মৃণাল ও ধনুষের বিয়ের খবরে। যদিও এ বিষয়ে দু’জনেরই এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। শোনা গিয়েছিল, ১৪ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হতে পারে। তবে তা সত্যিই কি হবে, তা এখনো নিশ্চিত নয়।