রাজ্যের খবর

Eastern Council: রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিল বৈঠক, মমতার অনুপস্থিতিতে প্রতিনিধিত্বে চন্দ্রিমা

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকছেন না।

Truth of Bengal: ১০ জুলাই, বৃহস্পতিবার রাঁচিতে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন জোনাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকছেন না। তাঁর নির্দেশেই রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এমনটাই জানিয়েছেন নবান্ন সূত্র (Eastern Council)।

আরও পড়ুন: Lava: Blaze AMOLED 5G স্মার্টফোন আনছে Lava

এই বৈঠকে সীমান্তবর্তী নিরাপত্তা, রাজ্যের কেন্দ্রীয় পাওনা, নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন চন্দ্রিমা। রাজ্যের পক্ষ থেকে একটি বিস্তারিত রিপোর্টও পেশ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

সূত্রের খবর, রাঁচির এই বৈঠকে ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অভিন্ন সমস্যা ও পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে (Eastern Council)।

Related Articles