Police Misconduct: তৃণমূল নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভিলেজ পুলিশ গ্রেফতার, চাপড়ায় চাঞ্চল্য
Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল নদীয়ার চাপড়া থানা এলাকার এক ভিলেজ পুলিশ। ধৃত ভিলেজ পুলিশের নাম অমিত পাল(Police Misconduct)। ঘটনার সূত্রপাত গত ৪ জুলাই। স্থানীয় এক মহিলা তৃণমূল নেত্রী চাপড়ার রানাবন্ধ এলাকা থেকে খ্রিস্টান পাড়ায় আসছিল। সেই সময় খ্রিস্টান পাড়া এলাকাতেই মদ্যপানের আসর বসিয়েছিল ওই ভিলেজ পুলিশ সহ আরো কয়েকজন। এই সময় ওই তৃণমূল নেত্রীকে ভিলেজ পুলিশ অমিত পাল তার হাত ধরে টানাটানি করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ।
[আরও পড়ুনঃ Accountant Recruitment: উত্তরবঙ্গের জেলায় মিড ডে মিল প্রকল্পের কাজে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন]
শুধু তাই না, ওই মহিলা সেখান থেকে কোনোক্রমে পালিয়ে বাড়িতে চলে যান। মহিলাকে পিছু ধাওয়া করে ভিলেজ পুলিশ অমিত পাল(Police Misconduct)। মহিলার বাড়িতে গিয়ে তার দরজায় ধাক্কাধাক্কি করে এবং লাথি মারে। ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করে। তৎক্ষণাৎ ওই মহিলা চাপড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে চাপড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অমিত ও তার দলবল সেখান থেকে পালিয়ে যায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এরপরেই ওই মহিলা চাপড়া থানায় ভিলেজ পুলিশ অমিত পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন(Police Misconduct)। তৃণমূল নেত্রী তথা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অমিত পাল সহ আরো তিনজনকে গ্রেফতার করে। বুধবার ধৃত মূল অভিযুক্ত অমিত পাল ও আরো তিনজনকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। একই সাথে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। যদিও এ প্রসঙ্গে তৃণমূল মুখ খুলতে না চাইলেও, বিজেপির তরফ থেকে জানানো হয় তীব্র নিন্দা। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন, দাবি বিজেপির।






