চন্দ্রকোনায় জলবন্দি একাধিক এলাকা, সতর্কবার্তা জারি প্রশাসনের
ফুলে ফেঁপে উঠেছে শিলাবতি নদী, নিম্নচাপের বৃষ্টি ও জলছাড়
Truth Of Bengal: সুমন মণ্ডল: ঘাটাল: নিম্নচাপের জেরে ভারি বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে শিলাবতী নদী প্রবাহিত হয়েছে। ফুলে ফেঁপে উঠেছে শিলাবতি নদী। এর আগের বন্যায় ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় নদী বাঁধ ভেঙেছিল। (West Midnapore)
আরও পড়ুনঃ জোড়া খুন! বাড়ি থেকে মা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, পলাতক বাবা!
চন্দ্রকোনায় আবারও নিম্নচাপের ভারী বৃষ্টি শিলবতী নদী ফুলেফেঁপে উঠেছে ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে চলছে নদী তীরবর্তী এলাকায় মাইকিং। পরিস্থিতি দেখে আগেভাগেই সতর্ক হয়েছে প্রশাসন। মাটির বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সাপের উপদ্রব থাকায় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। নদীগুলিতে জলস্রোত বেশি থাকায় মাছ ধরা এবং স্নান করতে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে। (West Midnapore)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অতি বৃষ্টির কারণে যে সমস্ত মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের পাশে সরকারি ত্রাণ নিয়ে পৌঁছাতে দেখা যায় ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। ইতিমধ্যেই চন্দ্রকোনার বেশ কিছু এলাকায় বাঁকা থেকে মানিককুন্ডু যাওয়ার গুরুত্বপূর্ণ পিচ রাস্তা জলমগ্ন হবার ফলে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। জলে ডুবে মানিককুন্ডু এলাকায় বিঘার পর বিঘা জমির ধান। ধান জলে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষকরা। (West Midnapore)






