জোড়া খুন! বাড়ি থেকে মা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, পলাতক বাবা!
Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনা: লোকেশ হালদার: ভয়ঙ্কর! বাড়ির মধ্যে পড়ে দুটি মৃতদেহ (Double Murder)। একটি ছেলের অন্যটি মায়ের। এমনই হাড়হিম করা চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলা থানার চন্ডিপুর অঞ্চলের জামালপুর গ্রামে। নিজেদের ঘর থেকে ৪০ বছরের মা মানোয়ারা বিবি ও তার আট বছরের ছেলে আনোয়ার হালদারের দেহ উদ্ধার হয়। প্রতিবেশীদের অভিযোগ খুনের পিছনে ওই ছেলেটির বাবা ফিরোজ হালদারের হাত আছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ কেন পদ্মাসনে থাকেন মহালক্ষ্মী? জেনে নিন পুজোর আগে
সূত্রের খবর, শনিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় তাদের ঘরের বারান্দার কাছে ছেলে ও ঘরের মধ্যে মায়ের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। তখন সেই প্রতিবেশী চিৎকার করে সবাইকে জানালে আশেপাশের লোকজন এসে তাড়াতাড়ি ঢোলা থানায় খবর দেয়। পুলিশ আসেন ঘটনাস্থলে। ঢোলাহাট থানার আইসি ও মন্দিরবাজার এস ডি পি ও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। (Double Murder)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এলাকার মানুষের দাবি, তাদের সন্দেহ ওই দুটো মৃত্যুর পিছনে তার বাবা ফিরোজ হালদারের হাত আছে। প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, যে তাদেরকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে পরে মৃত্যু নিশ্চিত করার জন্য কুপিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীদের অভিযোগের তীর তার বাবার দিকে। কি কারনে কারা খুন করল বা কে খুন করল তদন্ত শুরু করেন ঢোলা থানার পুলিশ। (Double Murder)






