রাজ্যের খবর
মোবাইলের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু! শোকাহত যুবকের পরিবার
সোমবার রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অনির্বান নিজের রুম লক করে ঘুমোতে যান।
Truth Of Bengal: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের অনির্বান খাঁড়া। বয়স ৩৪। অনির্বান বিহারে সিভিল ইঞ্জিনিয়ায়ের কাজে যুক্ত ছিলেন। বাড়িতে বয়স্ক বাবা, মা, দাদা, বৌদি রয়েছেন। অনির্বানের স্ত্রী গর্ভবতী তাই তিনি তার বাপের বাড়িতে রয়েছেন বেশ কিছুদিন ধরে। সোমবার রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অনির্বান নিজের রুম লক করে ঘুমোতে যান।
এরপর মঙ্গলবার সকাল ৯টা তে তাঁকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলেই। কিন্তু অনির্বানের কোনও সাড়া পাওয়া যায় না। তাই বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেষীরা বাড়ির দরজা ভাঙে। দরজা ভাঙতেই সবাই দেখে অনির্বান খাটে নীচু হয়ে বসে রয়েছে। বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটা এক্সটেনশন বোর্ড এ মোবাইল এর চার্জার লাগানো এবং ঐ এক্সটেনশন বোর্ডের তারটি তার হাতে জড়িয়ে রয়েছে। সেই তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তাঁর মৃত্যু হয়।






