রাজ্যের খবর

দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় রেমাল, আতঙ্কের প্রহরে হিঙ্গলগঞ্জ

Cyclone Remal is coming at a fast speed, Hingalganj is in panic

The Truth Of Bengal : বসিরহাট, মন্টু সাহাজ : সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া। বেলা যত বাড়ছে হাওয়ার গতিবেগ ও বৃষ্টি ততই বাড়ছে। ইতিমধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ঠিক তার আগে হিঙ্গলগঞ্জ দক্ষিণ বোলতলা এলাকায় ২০ থেকে ২৫ ফুট নদী বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করলো গ্রামে। আতঙ্কে গ্রামের মানুষ। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা সেই বাঁধ মেরামতের কাজ শুরু করল নিজেরাই। পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। প্রশাসন আসছে বলে এমনি সূত্রের খবর।

অন্যদিকে সন্দেশখালি বিভিন্ন এলাকা রায়মঙ্গল কালিন্দী বড় কলাগাছি ছোট কলাগাছি সহ একাধিক নদী বাদের অবস্থা বিপদজনক প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারী।

Related Articles