রাজ্যের খবর

সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও দৃষ্টিসম্পন্ন খেলোয়াড়দের দাবা প্রশিক্ষণ! বাংলার ছেলেকে পুরস্কার রাষ্ট্রপতির

দাবা খেলায় দক্ষতার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও তিনি পারদর্শী এবং এর জন্য পাঁচবার জাতীয় স্বর্ণপদক পেয়েছেন।

Truth Of Bengal: উত্তরপাড়ার বাসিন্দা যুধাজিৎ দে শতভাগ দৃষ্টিহীন হয়েও বহু বছর ধরে দৃষ্টিসম্পন্ন খেলোয়াড়দের দাবা প্রশিক্ষণ দিয়ে আসছেন। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে তাঁর একাধিক সাফল্য রয়েছে। দাবা খেলায় দক্ষতার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও তিনি পারদর্শী এবং এর জন্য পাঁচবার জাতীয় স্বর্ণপদক পেয়েছেন।

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের সময় তাঁর পরিবারও দিল্লিতে ছিলেন। যুধাজিৎ এর এই সম্মান পাওয়ার খবরে ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের পুরপ্রধান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামীদিনে তাকে ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মাননা জানানো হবে বলে জানান।

যুধাজিৎ দিল্লী থেকে ফোনে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মান পেয়ে। একটাই বার্তা দিতে চান, জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতাই বড় নয় নিজের ইচ্ছে শক্তি ও জেদের কাছে।

Related Articles