রাজ্যের খবর

Mahesh: “খিচুড়ি, অন্ন, পায়েস”– মাহেশে প্রস্তুত জগন্নাথের প্রিয় নানান পদ

মাহেশ প্রসঙ্গে বলা হয় "নিত্য পুজো, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ ,ভক্ত জন জানে তাই মাহেশ শ্রীপাঠ"।

Truth of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলিঃ খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন তাই তার জন্য রথযাত্রার হরেক পদের। মাহেশ জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় ভোর রাত থেকেই তাই ব্যস্ততা থাকে। জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি ও মালপোয়া, সুভদ্রার পছন্দ পায়েস, বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম, ধোকার ডালনা, পনীর, চাটনির মত পদ গুলো তো আছেই(Mahesh)।

মাহেশ প্রসঙ্গে বলা হয় “নিত্য পুজো, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ ,ভক্ত জন জানে তাই মাহেশ শ্রীপাঠ”। শুক্রবার রথযাত্রায় জগন্নাথ দেব পৌঁছে যাবেন মাসির বাড়িতে। সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরতে চান না তিনি। তখন লক্ষ্মীদেব লেঠেল বাহিনী পাঠিয়ে ভান্ডার লুট করান।

[আরও পড়ুনঃ RathYatra Fair: রথের মেলা, বসেছে রথতলায়]

জগন্নাথ দেব খেতে ভালোবাসেন। তাই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হয়। এছাড়াও রথের দিন নানা রকমের ভোগ নিবেদন করা হয় প্রভুকে।

মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইতরা জানান, খিচুড়ি, অন্ন,পায়েস এই তিন পদ প্রত্যহ প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়। রথযাত্রার দিন বিশেষ আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। ভোরবেলা মঙ্গল আরতির পর প্রভুকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি শুক্রবার বিশেষ ভোগ তৈরি  হয়েছে। বিভিন্ন রকমের ভাজা, তরকারি, অড়হর ডাল, আলুর দম, পোলাও ,ছানার তরকারি, ধোকা, চাটনি মালপোয়া, নিবেদন করা হয়েছে প্রভুকে। সকালে ভোগ নিবেদনের পর মন্দিরের চাতালে আনা হয় জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে(Mahesh)।

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal

সকাল থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে। ফুল ,তুলসীর মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করছে অগণিত ভক্ত।  ভক্তদের উদ্দেশ্য ভোগ বিতরণ করা হচ্ছে মন্দির থেকে। খিচুড়ি অন্ন পায়েস মালপোয়া ভোগ পেতে ভক্তদের লাইন পড়ছে।

Related Articles