রাজ্যের খবর

Arms Smuggling: ফরাক্কায় বেঙ্গল এসটিএফের বড় সাফল্য! অস্ত্র-গুলি সহ ধৃত ৪ পাচারকারী

Truth Of Bengal: বেআইনি অস্ত্র পাচারকাণ্ডে গ্রেফতার বিহার ও বাংলার মোট চারজন অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফরাক্কা থানার নেতাজী সেতুর সামনে বেঙ্গল এসটিএফ  অভিযান চালায়(Arms Smuggling)। উদ্ধার করা হয় নয়টি বেআইনী আগ্নেয়াস্ত্র এবং ১৫৮ রাউন্ড তাজা কার্তুজ।

[আরও পড়ুন:  RathYatra Fair: রথের মেলা, বসেছে রথতলায়]

পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম মুকেশ মিশ্রা বাড়ি বিহারের ভাগলপুর জেলার কেহেলগাঁও, শ্যামজিৎ কুমার ঠাকুর বাড়ি বিহারের ভাগলপুরে, নাইমুদ্দিন সেখ ও সানাউল সেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থানার নেতাজী সেতুর নীচে একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ(Arms Smuggling)। গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে এসটিএফ।

FB link: https://www.facebook.com/truthofbengal

বানচাল হল ভিনরাজ্য হতে অস্ত্র আমদানির ছক। মামলা রুজু হয়েছে এসটিএফ থানায়। বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি গাড়ি। ধৃতদের শুক্রবার বিধাননগর আদালতে তোলা হবে বলে জানা  গেছে(Arms Smuggling)। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে জানতে পারবে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তারা কোথায় নিয়ে যাচ্ছিল। ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখবে এসটিএফ।

Related Articles