রাজ্যের খবর

৭৫ বছরে IIT খড়গপুর, পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ আলাপচারিতা

IIT খড়গপুরে পৌঁছে ক্যাম্পাস ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

Truth of Bengal: অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে IIT খড়গপুরে যাওয়ার পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সড়কপথেই ক্যাম্পাসে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

IIT খড়গপুরে পৌঁছে ক্যাম্পাস ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিশেষ করে প্রতিষ্ঠানের চিকিৎসা শিক্ষা সংক্রান্ত পরিকাঠামোও পরিদর্শন করেন তিনি। এরপর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতায় অংশ নেন মোদি। পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের ভবিষ্যতের পথচলা নিয়েও দিকনির্দেশ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ IIT খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে কেন্দ্রের বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন। প্রধানমন্ত্রীর হাত ধরেই প্রকাশিত হওয়ার কথা এই মুদ্রা। এরপর অনুষ্ঠানে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। সকাল ১১টায় অনুষ্ঠান শেষ করে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

পুরো কর্মসূচির সূচি জানিয়েছেন IIT খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মেট্রো প্রকল্প উদ্বোধনের জল্পনা তৈরি হয়েছিল। পরে স্পষ্ট হয়, IIT খড়গপুরের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানেই যোগ দিতে বাংলায় এসেছেন তিনি।

Related Articles