Suvendu Adhikari: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সমালোচনা, অধীরকে পরামর্শ শুভেন্দুর
শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফ থেকে। যদিও তার পাল্টাও দিয়েছিল ঘাসফুল শিবির।
Truth Of Bengal: অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই তা হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতির এক আলোচনার বিষয়। শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফ থেকে। যদিও তার পাল্টাও দিয়েছিল ঘাসফুল শিবির। এবার এই তালিকায় নাম জুড়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মন্দির নিয়ে বড় অভিযোগ তুলেছেন।(Suvendu Adhikari)
আরও পড়ুনঃ Basirhat: বসিরহাটে মৃতরা ভোটার তালিকায়,কমিশনের নজরে আনল প্রশাসন
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মতামত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাত শিবিরকে একহাত নিয়ে নন্দীগ্রাম বিধায়ক দাবি করেন যে যাঁকে অধীর রঞ্জন চৌধুরী চোর বলছেন, তাঁর সঙ্গেই ওঠা-বসা গোটা গান্ধী পরিবারের। এখানেই শেষ নয়, বিজেপি বিধায়ক অধীর রঞ্জন চৌধুরীকে তাঁর অবস্থান পরিষ্কার করার দাবিও জানান।(Suvendu Adhikari)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
শুভেন্দু অধিকারী বলেন, “উনি কংগ্রেসের একজন বড় নেতা ও ওয়ার্কিং কমিটির সদস্য। ওনার দলের বহুদিনের ইতিহাস আছে। কিন্তু সেই দলটা একটা পরিবারবাদী দল। সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াংকাজিরা তাঁর সঙ্গেই খানাপিনা, মৌজমাস্তি করছেন, যাঁকে অধীর বাবু চোর বলছেন। উনি আগে ওনার স্ট্যান্ড ক্লিয়ার করুক। দিল্লিতে এক কথা বলবেন, কলকাতায় এক কথা, আবার বহরমপুরে এক কথা ওনার কথাগুলি মানুষ আর বিশ্বাস করছেন না।”
রাজনৈতিক মহলের মতে বিগত কয়েক বছর ধরে বাংলায় কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের শীর্ষ নেতাদের ভালো সম্পর্ক। অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলেও তার কোন প্রভাব পড়ছে না জাতীয় স্তরে। এমন পরিস্থিতিতে এই প্রশ্নও উঠছে যে এই মতপার্থক্যের জেরে আগামী দিনে হাত শিবিরে দেখা যাবে কিনা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।(Suvendu Adhikari)






