চাকরি

Bengal Saree Job: মুখ্যমন্ত্রীর ‘বাংলার শাড়ি’ প্রকল্পে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলো হল---চিফ ম্যানেজার, প্রোকিওরমেন্ট ম্যানেজার, স্টোরকিপার, সহকারী স্টোরকিপার, ম্যানেজার ও কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর।

Truth of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘বাংলার শাড়ি’। রাজ্যের বেশ কিছু জায়গায় ‘বাংলার শাড়ি’র শোরুম হয়েছে। এবার এই ফ্ল্যাগশিপ প্রকল্পর জন্য রাজ্যর ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র বয়ন বিভাগ বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট ৮টি শূন্যপদ। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলো হল—চিফ ম্যানেজার, প্রোকিওরমেন্ট ম্যানেজার, স্টোরকিপার, সহকারী স্টোরকিপার, ম্যানেজার ও কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর। চিফ ম্যানেজার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ম্যানেজমেন্ট বা রিটেল ম্যানেজমেন্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ৭-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৫২ বছরের মধ্যে (Bengal Saree Job)।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সমালোচনা, অধীরকে পরামর্শ শুভেন্দুর

প্রোকিওরমেন্ট ম্যানেজার পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিষয় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীকে হাতে বোনা শাড়ি তৈরির পদ্ধতি জানা বাধ্যতামূলক। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ম্যানেজার পদে আবেদনের জন্য যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিভিল বা ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো বিষয়ের স্নাতক এবং এমবিএ ডিগ্রির চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে (Bengal Saree Job)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

স্টোরকিপার ও সহকারী স্টোরকিপার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ট্যালি প্রাইমে দক্ষতা থাকতে হবে। শাড়ি ও মেয়েদের রেডিমেড জামাকাপড় নিয়ে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর পদে আবেদনের জন্য হাতে বোনা শাড়ি বা জামাকাপড় সম্পর্কে যথাযথ জ্ঞান ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল টেকনোলজি বিষয় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১৭-৬০ হাজার টাকা করে। পদের ক্রমানুযায়ী বেতন মিলবে কর্মীরা। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। আগামী ১৫, ১৬, ১৯ সেপ্টেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে তন্তুজ ভবনে। নির্দিষ্ট সময় নিজের বায়োডেটা, প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি পৌঁছে যেতে হবে (Bengal Saree Job)।

Related Articles